Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ

ফের বাংলাদেশের মন্দিরে তাণ্ডব, ভাঙা হল বিগ্রহ, গ্রেফতার অভিযুক্ত

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে ফের মন্দিরে ঢুকে তাণ্ডব (Attack in Bangladesh temple) চালানোর অভিযোগ উঠল। ভাঙা হল মন্দিরের মধ্যেকার বিগ্রহ। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া জেলায়। এই ঘটনায় পুলিশ ৩৬ বছর বয়সি এক ব্যক্তিকে গ্রেফত

ফের বাংলাদেশের মন্দিরে তাণ্ডব, ভাঙা হল বিগ্রহ, গ্রেফতার অভিযুক্ত

শেষ আপডেট: 22 July 2023 08:06

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে ফের মন্দিরে ঢুকে তাণ্ডব (Attack in Bangladesh temple) চালানোর অভিযোগ উঠল। ভাঙা হল মন্দিরের মধ্যেকার বিগ্রহ। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া জেলায়। এই ঘটনায় পুলিশ ৩৬ বছর বয়সি এক ব্যক্তিকে গ্রেফতার (accused arrested) করেছে।

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার নিয়ামতপুর গ্রামের নিয়ামতপুর দুর্গা মন্দিরে তাণ্ডব (Attack in Bangladesh temple) চালান খলিল মিয়া নামে এক যুবক। রাতের অন্ধকারে মন্দিরে ঢুকে ঠাকুর মূর্তি ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ।

এই ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়ে এলাকার মানুষের মধ্যে। তাঁরাই খবর দেয় পুলিশকে। স্থানীয়রা ও পুলিশ মিলে খলিল মিয়াকে ধরে ফেলে। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মহম্মদ শাখাওয়াত হোসেন বলেন, 'আমরা অভিযুক্তকে গ্রেফতার করেছি। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন তিনি এমন ঘটনা ঘটাল তা জানার চেষ্টা চলছে।'

পুলিশ সূত্রে খবর, খলিলের বোনের বাড়ি নিয়ামতপুরে। বোনের বাড়িতে ঘুরতে এসেছিলেন খলিল। স্থানীয়দের সঙ্গে কোনও এক বিষয় নিয়ে ঝগড়া হয় খলিলের। পুলিশের অনুমান, সেই ঝগড়ার রাগ পুষে রেখেছিলেন খলিল। আর সেই থেকেই এই কাণ্ড ঘটিয়েছেন তিনি।

ওই মন্দিরের প্রেসিডেন্ট জগদীশ দাস বলেন, বৃহস্পতিবার রাতের এই ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়েছে। অভিযুক্তর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া আর্জি জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ২০২১ সালের দুর্গাপুজোর সময় বাংলাদেশের ইস্কন মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছিল। ওই সময় কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘটনার কয়েকদিনের মধ্যেই মূল চক্রীকে গ্রেফতার করেছিল বাংলাদেশ প্রশাসন। ফের একবার মন্দির ভাঙচুরের ঘটল বাংলাদেশে।

বোনের মাথা কেটে কাটা মুন্ডু হাতে ঝুলিয়ে থানায় গেল দাদা


```