Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

রিঙ্কুর চমক ভারতীয় দলেও! পেলেন ম্যাচের সম্মান, ইংরাজি বলে দিলেন বুমরাই

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলে তিনি যে মেজাজে ছিলেন, সেই একই মেজাজে দেখা গেল রিঙ্কু সিংকে ভারতীয় দলেও।আয়ারল্যান্ডের বিরুদ্ধে রবিবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে কেকে আর তারকা দেখালেন তাঁর ওপর ভরসা রাখা যায়। ২১ বলে ৩৮ রানের ঝকঝকে ইনিংস, যার ম

রিঙ্কুর চমক ভারতীয় দলেও! পেলেন ম্যাচের সম্মান, ইংরাজি বলে দিলেন বুমরাই

শেষ আপডেট: 20 August 2023 18:37

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলে তিনি যে মেজাজে ছিলেন, সেই একই মেজাজে দেখা গেল রিঙ্কু সিংকে ভারতীয় দলেও।আয়ারল্যান্ডের বিরুদ্ধে রবিবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে কেকে আর তারকা দেখালেন তাঁর ওপর ভরসা রাখা যায়। ২১ বলে ৩৮ রানের ঝকঝকে ইনিংস, যার মধ্যে রয়েছে দুটি চার তিনটি বিশাল ছক্কা।

রিঙ্কুর এই ইনিংস দেখে ভারতীয় দলের প্রত্যেকের খুবই খুশি। রিঙ্কু নিজেও খুব খুশি খেলা শেষে। আগেই তিনি বলেছিলেন যে, তিনি ইংরাজি ভাল বলতে পারেন না। এই নিয়ে তিনি যখন আয়ারল্যান্ডে আসছিলেন, তিনি জানিয়েছিলেন ভারতীয় দলের এক ক্রিকেটারকে। তিনি এও বলেন, আমার যত ভয় ইংরাজিতে।

এদিন খেলা শেষে সঞ্চালক রিঙ্কুকে ইংরেজিতে প্রশ্ন করলে তাঁর হয়ে জবাব দিয়ে দেন অধিনায়ক বুমরা। রিঙ্কু হিন্দিতেই জানান, অনেক লড়াই করে তিনি উঠে এসেছেন। বহুদিনের স্বপ্ন ছিল দেশের হয়ে খেলতে নামা। তার মধ্যে নিজের দ্বিতীয় ম্যাচেই সেরার পুরস্কার। এটি বিশেষ পাওনা। আইপিএলের অভিজ্ঞতা যে কাজে দিয়েছে সেটিও বলেছেন আলিগড়ের এই ক্রিকেটার।

ধ্যানচাঁদ কেন ভারত রত্ন নন, প্রশ্ন তুললেন অভিমানী পুত্র অশোক কুমার


```