
শেষ আপডেট: 12 April 2023 15:07
দ্য ওয়াল ব্যুরো: মৃতদেহ (Dead body) শনাক্তকরণের ক্ষেত্রে অনেক সময়ই ভুল হয়ে যায় মৃতের পরিবারের পক্ষ থেকে। ফের তেমন একটি ঘটনা ঘটল ওড়িশার কটকে (Cuttack)। রাজস্থানের (Rajastan) এক মৃত ব্যক্তির দেহকেই নিজের পরিবারের সদস্য ভেবে দাহ করে দিলেন কটকের একটি পরিবার।
ঘটনাটি ঘটেছে সোমবার। কটকের কুয়ানসালা গ্রামের বাসিন্দা বিলাস ভুয়ান অসুখে ভুগে মারা যান বেশ কিছুদিন আগে। কটকের একটি বেসরকারি গাড়ির সংস্থায় কাজ করতেন বিলাস। ইতিমধ্যেই তাঁর মৃত্যুর খবর পেয়ে দেহ শনাক্ত করতে আসেন বিলাসের পরিবারের সদস্যরা। তখনই ঘটে বিপত্তি।
কালো হয়ে যাওয়া এবং পচন ধরা একটি দেহকেই শনাক্ত করেন বিলাসের পরিবারের লোকজন। এরপর দাহও করে দেওয়া হয় দেহটিকে। তবে, ঘটনা জটিল হয়ে ওঠে যখন রাজস্থানের ওই পরিবারের পক্ষ থেকে পুলিশে অভিযোগ জানানো হয় যে তাঁদের কাছে পৌঁছে গেছে বিলাসের দেহ। এরপরেই তদন্তে নেমে আসল ঘটনার সন্ধান পায় পুলিশ।
এনকাউন্টার স্পেশ্যালিস্ট পরিচয়ে টাকা হাতানোর অভিযোগ, খড়দহে 'ভুয়ো' পুলিশের পর্দাফাঁস