Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ

নাদাল ছাড়া ফরাসি ওপেন, ১৮ বছর পরে এই প্রথমবার রোলাঁ গারোতে থাকছেন না টেনিসের সম্রাট

দ্য ওয়াল ব্যুরো: কীসে তুলনা হয় এর (Rafael Nadal)? ভাবতে বসলে পোড়খাওয়া সাহিত্যিককেও মাথা চুলকোতে হবে। এ’ যেন অনেকটা গ্রিসের ইতিহাস পড়ছি অথচ আলেকজান্ডার নেই। বা ল্যুভর জাদুঘরে এসেছি অথচ মোনালিসা নেই। বা বাটার চিকেন পাতে পড়েছে অথচ চিকেনটাই নে

নাদাল ছাড়া ফরাসি ওপেন, ১৮ বছর পরে এই প্রথমবার রোলাঁ গারোতে থাকছেন না টেনিসের সম্রাট

শেষ আপডেট: 28 May 2023 16:07

দ্য ওয়াল ব্যুরো: কীসে তুলনা হয় এর (Rafael Nadal)? ভাবতে বসলে পোড়খাওয়া সাহিত্যিককেও মাথা চুলকোতে হবে। এ’ যেন অনেকটা গ্রিসের ইতিহাস পড়ছি অথচ আলেকজান্ডার নেই। বা ল্যুভর জাদুঘরে এসেছি অথচ মোনালিসা নেই। বা বাটার চিকেন পাতে পড়েছে অথচ চিকেনটাই নেই। উপমা টানতে শুরু করলে কতদূর যাবে কে জানে!

কিন্তু সেটাই সত্যি। আজ থেকে প্যারিসের রোলাঁ গারো স্টেডিয়ামে শুরু হচ্ছে ২০২৩ সালের ফরাসি ওপেন। অথচ তাতে খেলবেন না রাফায়েল নাদাল (Rafael Nadal withdraws from French Open)!

২০০৫ সাল। মাত্র ১৯ বছর বয়স। নাদাল প্রথমবার সেইন নদীর পশ্চিমপাড়ের এই বিশ্ববিখ্যাত লাল মাটির কোর্টে নেমেছিলেন। তারপরেরটা ইতিহাস। সেবারের ফরাসি ওপেনের শীর্ষ বাছাই ছিলেন রজার ফেডেরার। তারপর অ্যান্ডি রডিক। কিন্তু জীবনের প্রথম ফরাসি ওপেন খেলতে নেমেই সেমিফাইনালে ফেডেরারকে হারান নাদাল। ফাইনালে মারিয়ানো পুয়ের্তাকে হারিয়ে জিতে নেন প্রথম ফরাসি ওপেন। প্রথমবারেই।

মাত্র ১৯ বছরে তাঁর আগে গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন ১৯৯০ যুক্তরাষ্ট্র ওপেনে পিট সাম্প্রাস।

তারপরের ফরাসি ওপেনের লাল মাটিতে যেন খোদাই হয়ে গিয়েছে স্রেফ একটাই নাম। রাফায়েল নাদাল। অপ্রতিরোধ্য, অদম্য, অক্লান্ত এক যোদ্ধা। ২০০৫ থেকে ২০২২। হিসেব করলে দাঁড়ায় ১৮ বছর। এই ১৮ বছরে মাত্র চারবার ফরাসি ওপেন ট্রফি বেহাত হয়েছে। ২০০৯ সালে রজার ফেডেরার একইসঙ্গে ইংলিশ চ্যানেলের দুই পাড়েই জিতেছিলেন। ফরাসি ওপেন ও উইম্বলডন। ২০১৫ সালে নোভাক জোকোভিচকে হারিয়ে জিতেছিলেন আরেক সুইস তারকা স্ট্যান ওয়াওরিঙ্কা। পরের বছর চোটের জন্য তৃতীয় রাউন্ড থেকেই ছিটকে যান নাদাল। জেতেন নোভাক জোকোভিচ। তারপর ২০২১। সেমিফাইনালে চার ঘন্টার দাঁত কামড়ানো লড়াইয়ের শেষে হার মানতে বাধ্য হ’ন নাদাল। সেবারেও জয়মুকুট ওঠে জোকারের মাথাতেই।

তাছাড়া, ১৪ বছরে আর দ্বিতীয় কোনও নাম ওই ট্রফি তোলার সাহস করেনি। ফরাসি ওপেনের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেরার শিরোপা তাঁরই। তিনিই শেষ কথা। তাঁর ১৪-টি ফরাসি ওপেন ট্রফির ধারপাশেও কেউ নেই। দ্বিতীয় স্থানে আছেন বিয়র্ন বর্গ, ১৯৭৪ থেকে ১৯৮১ সালের মধ্যে ৬ বার জিতেছেন। মহিলাদের মধ্যে ক্রিস এভার্ট ৭ বার জিতেছেন। তারপরে রয়েছেন জার্মান কিংবদন্তী স্টেফি গ্রাফ, তিনিও ৬ বারের ফরাসি ওপেন বিজয়ী।

এবারের অস্ট্রেলীয় ওপেনের দ্বিতীয় রাউন্ডে ছিটকে যাওয়ার পর থেকেই চোট আঘাতে কাবু নাদাল। তাঁর বয়স ৩৬। চাইছেন, আরও একটা বছর খেলতে। সম্ভবত পরের বছরও খেলবেন। কিন্তু আপাতত তাঁর অবর্তমানে ফরাসি ওপেন যেন অনেকটাই ফিকে।

যদিও তারকার অভাব নেই। এবারের ফরাসি ওপেনের পুরুষদের শীর্ষ বাছাই কার্লোস আলকারাজ। বাছাই তালিকায় পুরুষদের মধ্যে আছেন নোভাক জোকোভিচ। এবারে জিতলে সর্বকালীন রেকর্ড ভেঙে নতুন নজির তৈরি করবেন তিনি। আছেন দানিল মেদভেদেভ, ক্যাসপার রুদ, স্তেফানোস সিসিপাস। মহিলাদের মধ্যে এরিনা সাবালেঙ্কা, এলেনা র্যানবাকিনা, ক্যারোলিন গার্সিয়া, ওনাস জাবিউর ও কোকো গফ থাকছেন বাছাই তালিকায়। তবে শীর্ষ বাছাই গতবারের চ্যাম্পিয়ন ইগা সুইতেক।

ফলে জমজমাট খেলার কোনও অভাব হবে না বলেই আশা করছেন উদ্যোক্তারা। তবে নাদাল, মারিন চিলিচ, বেরেত্তিনি ও মহিলাদের মধ্যে এমা রাদুকানু ও নাওমি ওসাকার অনুপস্থিতি অনেকটাই নজর কাড়ছে। ভারত থেকে ডাবলসে এবারে নামছেন রোহন বোপান্না। সঙ্গী অস্ট্রেলিয়ার ম্যাথু এবডেন। এছাড়া ইয়ুকি ভামব্রি ও সাকেত মিনেনির জুড়িও এবার ফরাসি ওপেনে থাকতে চলেছেন।

হাজার বছরের পুরনো পার্লামেন্টও আছে পৃথিবীতে, মাত্র ৯৬ বছরেই অবসর ভারতের সংসদ ভবনের


```