Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

মহেশতলায় গন্ডগোল, সরানো হল রবীন্দ্রনগরের আইসিকে, পুলিশ বলছে রুটিন বদলি

ফের রাজ্য পুলিশে রদবদল। 

মহেশতলায় গন্ডগোল, সরানো হল রবীন্দ্রনগরের আইসিকে, পুলিশ বলছে রুটিন বদলি

ফাইল ছবি।

শেষ আপডেট: 14 June 2025 10:19

দ্য ওয়াল ব্যুরো: ফের রাজ্য পুলিশে রদবদল। মহেশতলার এসডিপিও (Maheshtala SDPO) এবং রবীন্দ্রনগর থানার ইন্সপেক্টর ইন চার্জ (আইসি) কে বদলি করা হল। একই সঙ্গে মালদহের রতুয়ার আইসি এবং সিআইকেও বদলি করা হয়েছে।

রবীন্দ্রনগর থানার ইন্সপেক্টর ইন চার্জ (Rabindranagar IC) মুকুল মিঁয়াকে দার্জিলিঙে পাঠানো হয়েছে। সেই জায়গায় আনা হয়েছে মালদহের রতুয়ার সার্কেল ইন্সপেক্টর সুজনকুমার রায়কে। এ ছাড়াও মহেশতলার এসডিপিও কামরুজ্জামান মোল্লাকে বদলি করা হল স্টেট আর্মড পুলিশ (SAP)-র তৃতীয় ব্যাটেলিয়ানের সহকারী কমান্ডান্ট পদে। মহেশতলার নতুন এসডিপিও হলেন সৈয়দ রেজাউল কবীর। তিনি রাজারহাট থানার আইসি ছিলেন।

দুই গোষ্ঠীর সংঘর্ষকে কেন্দ্র করে বুধবার বিকেলের পর থেকে অশান্ত হয়ে ওঠে মহেশতলা। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দোকান বসানোকে কেন্দ্র করে গোলমালের পরিস্থিতি তৈরি হয়। বেশ কয়েকটি দোকান ও বাড়িতে ভাঙচুর করা হয়। খবর পেয়ে পরিস্থিতি সামলাতে গেলে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে উন্মত্ত জনতা। তাতে জখম হয় একাধিক পুলিশ কর্মী। প্রায় গভীর রাত পর্যন্ত ওই এলাকার পরিস্থিতি উত্তপ্ত ছিল। শনিবারও এলাকায় পুলিশি টহল চলছে।

ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল। সরব হয়েছিলেন বিরোধীরা। এ ব্যাপারে পুলিশের বিরুদ্ধেও গাফিলতির প্রমাণ এলে পদক্ষেপ করা হবে বলে সাংবাদিক বৈঠক থেকে জানিয়েছিলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার রাহুল গোস্বামী এবং অতিরিক্ত পুলিশ সুপার জোনাল মিতুন কুমার দে। তারপরই রবীন্দ্রনগর থানার আইসি বদলি হওয়ায় অনেকেই বিষযটিকে দুয়ে দুয়ে চার করে দেখতে চাইছেন। যদিও অফিসিয়ালি পুলিশের তরফে বলা হচ্ছে, এটি রুটিন বদলি। 


```