Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

হেড টিচারের প্যানেলেও কারচুপি! আদালতের বড় প্রশ্নের মুখে প্রাথমিক শিক্ষা সংসদ

হেড টিচার নিয়োগের প্যানেলে বেনিয়মের অভিযোগ উঠেছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের বিরুদ্ধে। ওই মামলায় এদিন বিচারপতি বিশ্বজিৎ বসুর বড় প্রশ্নের মুখে পড়ল সংসদ।

হেড টিচারের প্যানেলেও কারচুপি! আদালতের বড় প্রশ্নের মুখে প্রাথমিক শিক্ষা সংসদ

ফাইল ছবি।

শেষ আপডেট: 10 January 2025 15:50

দ্য ওয়াল ব্যুরো: হেড টিচার নিয়োগের প্যানেলে বেনিয়মের অভিযোগ উঠেছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের বিরুদ্ধে। ওই মামলায় এদিন বিচারপতি বিশ্বজিৎ বসুর বড় প্রশ্নের মুখে পড়ল সংসদ।

মামলার শুনানিতে বিচারপতি জানতে চান, "আপনাদের প্যানেল বাতিল করা হবে না কেন?" আগামী ২১ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি রয়েছে। ওই দিন এ ব্যাপারে আদালতে নথি-সহ রিপোর্ট জমা দিতে হবে সংসদকে।

আদালত সূত্রের খবর, মামলায় আবেদনকারী ২০০৩ সালে পূর্ব মেদিনীপুরের একটি স্কুলে শিক্ষিকা হিসেবে কাজে যোগ দেন। ২০০৭ সালে তিনি ট্রান্সফার হয়ে কলকাতায় আসেন। সম্প্রতি হেড টিচার নিয়োগে অভিজ্ঞতার নিরিখে একটি প্যানেল তৈরি করা হয়। তাতে তার অভিজ্ঞতা বিবেচনা করা হয় ২০০৭ সাল থেকে। এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই শিক্ষিকা। 

তাঁর বক্তব্য, তিনি ২০০৩ সাল থেকে চাকরি করছেন, অথচ প্যানেলে বেনিয়মের জন্য তাঁর অভিজ্ঞতা বিবেচনা করা হচ্ছে ২০০৭ থেকে।

আদালতের পর্যবেক্ষণ, "যদি কোনও ব্যক্তির নিয়োগের সাল থেকেই তাঁর অভিজ্ঞতা গণ্য করা না হয় তাহলে এই সময়ের মধ্যে তাঁর ইনক্রিমেন্ট সহ যাবতীয় সুযোগ সুবিধা বাতিল হয়ে যায়। তা কী সম্ভব?" আদালত সূত্রের খবর, এ ব্যাপারে সরকারি আইনজীবী আদালতকে বলেন, ডিপিএসসির নিজস্ব কিছু নিয়ম রয়েছ, তা মেনেই প্যানলে প্রকাশ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আবেদনকারীর আইনজীবী ফিরদৌস শামিমের যুক্তি, ডিপিএসসি ভুল প্যানেল প্রকাশিত করেছে। এরপরই রিপোর্ট তলব করেছেন বিচারপতি।


```