Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বত

ব্যাঙ্ক থেকে টাকা তোলা মানা, অপারেশন করাতে না পেরে মৃত্যু আমানতকারীর

দ্য ওয়াল ব্যুরো : বিতর্কিত পাঞ্জাব অ্যান্ড মহারাষ্ট্র কো-অপারেটিভ ব্যাঙ্কে ৮০ লক্ষ টাকা জমা রেখেছিলেন মুরলীধর ধাররা। তাঁর বয়স ৮৩। সেপ্টেম্বর থেকে পিএমসি ব্যাঙ্কে টাকা তোলায় নিষেধাজ্ঞা জারি হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। মুরলীধর ছিলেন হার্টের রোগী।

ব্যাঙ্ক থেকে টাকা তোলা মানা, অপারেশন করাতে না পেরে মৃত্যু আমানতকারীর

শেষ আপডেট: 19 October 2019 07:55

দ্য ওয়াল ব্যুরো : বিতর্কিত পাঞ্জাব অ্যান্ড মহারাষ্ট্র কো-অপারেটিভ ব্যাঙ্কে ৮০ লক্ষ টাকা জমা রেখেছিলেন মুরলীধর ধাররা। তাঁর বয়স ৮৩। সেপ্টেম্বর থেকে পিএমসি ব্যাঙ্কে টাকা তোলায় নিষেধাজ্ঞা জারি হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। মুরলীধর ছিলেন হার্টের রোগী। ডাক্তাররা বলেছিলেন, অবিলম্বে অপারেশন করাতে হবে। কিন্তু ব্যাঙ্ক থেকে টাকা তুলতে না পারায় অপারেশন করানো যায়নি। শুক্রবার মুলুন্দে, নিজের বাড়িতে তিনি মারা গিয়েছেন। এই নিয়ে পিএমসি ব্যাঙ্কের চারজন আমানতকারী মারা গেলেন। পিএমসি ব্যাঙ্কে কেলেঙ্কারি ধরা পড়ার পরে রিজার্ভ ব্যাঙ্ক নির্দেশ দেয় কোনও আমানতকারী দিনে ২৫ হাজার টাকার বেশি তুলতে পারবেন না। পরে বলা হয় ৪০ হাজার টাকা পর্যন্ত তোলা যাবে। যদিও চিকিৎসার প্রয়োজনে আরও বেশি টাকা তুলতে অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু সেক্ষেত্রে আগে রিজার্ভ ব্যাঙ্কের কাছে আবেদন করতে হত। মুরলীধর এমন আবেদন করেছিলেন কিনা জানা যাচ্ছে না। ১৪ অক্টোবর মারা গিয়েছিলেন ওই ব্যাঙ্কের আরও এক আমানতকারী। তাঁর নাম সঞ্জয় গুলাটি। জেট এয়ারওয়েজের প্রাক্তন কর্মী ছিলেন। তিনিও হার্টের রোগী ছিলেন। ছেলের চিকিৎসার জন্য তাঁর টাকা দরকার ছিল। ব্যাঙ্ক থেকে টাকা তুলতে না পারায় তিনি টেনশনে ছিলেন। ১৫ অক্টোবর মারা যান পিএমসি ব্যাঙ্কের আমানতকারী ফাত্তোমল পাঞ্জাবি। তিনিও হৃদযন্ত্রের রোগে মারা গিয়েছেন। ১৬ অক্টোবর আর এক আমানতকারী আত্মহত্যা করেন। তিনি পেশায় ছিলেন ডাক্তার। বয়স হয়েছিল ৩৯। মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখার গোয়েন্দারা জানতে পেরেছেন, পিএমসি ব্যাঙ্কে ৪৩৫৫ কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। এখনও পর্যন্ত জোচ্চুরির দায়ে গ্রেফতার হয়েছে পাঁচজন। ৩৮৩০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-2/

```