Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

পোগবা ছিটকে গেলেন বিশ্বকাপ থেকে, ফ্রান্সের জন্য বড় ধাক্কা

দ্য ওয়াল ব্যুরো: ক্লাব ফুটবলের লাল জার্সি ছেড়ে সাদা কালোতে গিয়েছিলেন। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে তাঁর জুভেন্টাসে যাওয়াটাই ছিল একরকম থ্রিলার সিনেমার মতো। কিন্তু সেই পল পোগবা ছিটকে গেলেন কাতার বিশ্বকাপ (Qatar World Cup) থেকে। হাঁটুর চোটের

পোগবা ছিটকে গেলেন বিশ্বকাপ থেকে, ফ্রান্সের জন্য বড় ধাক্কা

শেষ আপডেট: 1 November 2022 06:46

দ্য ওয়াল ব্যুরো: ক্লাব ফুটবলের লাল জার্সি ছেড়ে সাদা কালোতে গিয়েছিলেন। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে তাঁর জুভেন্টাসে যাওয়াটাই ছিল একরকম থ্রিলার সিনেমার মতো। কিন্তু সেই পল পোগবা ছিটকে গেলেন কাতার বিশ্বকাপ (Qatar World Cup) থেকে। হাঁটুর চোটের জন্য ফরাসি স্কোয়াডে থাকছেন না পোগবা (Paul Pogba)।

পোগবার এজেন্ট রাফায়েলা সিমেতাঁ বলেছেন, পল নিজেও আশা করেছিলেন খেলতে পারবেন। কিন্তু চোট যে অবস্থায় রয়েছে তাতে প্যারিস থেকে কাতারের ফ্লাইটে ওঠা সম্ভব নয় এই ফ্রেঞ্চ মিডিওর।

চোট সারাতে চিকিৎসকদের পরামর্শ মেনে চলছিলেন পোগবা। কিন্তু দুদিন ধরে নতুন করে ব্যথা শুরু হয়েছে। যে কোনও ফুটবলারের কাছেই বিশ্বকাপের মঞ্চ অন্যরকম। সেখানে একটি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া মানসিক যন্ত্রণারও বটে।

সন্দেহ নেই গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স এবারও ফেভারিট হয়েই নামবে কাতারে। রাশিয়া বিশ্বকাপে ছবির মতো ফুটবল খেলেছিল ফরাসি দল। পোগবার ডিফেন্স চেরা থ্রু কিংবা কিলিয়ান এমবাপের বল নিয়ে লম্বা দৌড়ে প্রতিপক্ষের রক্ষণ ফালাফালা হয়ে যাওয়া দেখে অনেকে বলেছিলেন, পাওয়ার আর স্কিলের টোটাল ফুটবলের নয়া ঘরানা তৈরি হল বিশ্ব ফুটবলে।

বিশ্লেষকদের অনেকের মতে '৯৮ সালে ফ্রান্সকে চ্যাম্পিয়ন করার পিছনে প্রায় একাই ছিলেন জিনেদিন জিদান। কিন্তু তার বিশ বছরের মাথায় ফ্রান্স টিম গেমেই সোনালি ট্রফি মস্কো থেকে প্যারিস নিয়ে গিয়েছিল। পোগবার ছিটকে যাওয়া ফ্রান্সের সেই টোটাল ফুটবলের জন্য ধাক্কা বলেই মত অনেকের।

ফের উপেক্ষা নির্বাচকদের, দুরন্ত ফর্মের পৃথ্বী বললেন, সব দেখছেন সাইবাবা!


```