Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

পাটনা হাসপাতালে গুলি-কাণ্ডে যুক্ত অভিযুক্তর খোঁজে নিউটাউনে হানা, শাপুরজি থেকে আটক চার

ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে নিউ টাউনের শাপুরজি আবাসনের অন্য বাসিন্দাদের মধ্যে।

 পাটনা হাসপাতালে গুলি-কাণ্ডে যুক্ত অভিযুক্তর খোঁজে নিউটাউনে হানা, শাপুরজি থেকে আটক চার

প্রতীকী ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 19 July 2025 13:54

দ্য ওয়াল ব্যুরো: পাটনার হাসপাতালের মধ্যে দুষ্কৃতীর গুলিবর্ষণের (Patna Shootout) ঘটনায় নয়া মোড়। বিহার পুলিশ (,Bihar Police) ও পশ্চিমবঙ্গের বেঙ্গল এসটিএফ-এর (Bengal STF ) যৌথ অভিযানে নিউটাউনের (NewTown Raid) শাপুরজি আবাসন এলাকা থেকে সন্দেহভাজন চারজনকে আটক করা হল।

সূত্রের খবর, ধৃতদের মধ্যে দু'জনের কথাবার্তায় বিস্তর অসঙ্গতি থাকায় তাদের গ্রেফতার করা হয়েছে। তবে পুলিশের তরফে এখনও গ্রেফতারির বিষয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাটনায় গুলি চালানোর ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্তরা ঘটনার পর শাপুরজিতে এসে লুকিয়ে পড়েছিল।

পুলিশের দাবি, ধৃতরা নিউটাউনের ওই অভিজাত আবাসন চত্বরে ভাড়া ফ্ল্যাটে আশ্রয় নিয়েছিল। কার মাধ্যমে তারা এই ঘর ভাড়া নিয়েছিল, সেই সূত্রে তদন্তে নেমে মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে শুক্রবার সকালে অভিযান চালানো হয়। তখনই ওই চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় পুলিশ।

তদন্তকারীদের অনুমান, গুলি-কাণ্ডের মূল চক্রীদের মধ্যে কয়েকজন এর মধ্যে আছে। যদিও ধৃতদের পরিচয় ও ভূমিকা নিয়ে এখনই মুখ খুলতে নারাজ পুলিশ। তাদের বিহার নিয়ে যাওয়া হতে পারে বলে সূত্রের খবর।

ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে নিউ টাউনের শাপুরজি আবাসনের অন্য বাসিন্দাদের মধ্যে।


```