Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বত

যাত্রীবাহী গাড়ির বিক্রি সামান্য বাড়ল, মন্দা কাটার লক্ষণ?

দ্য ওয়াল ব্যুরো : গত কয়েক মাস ধরে গাড়ি শিল্পে মন্দা চলছে। বেশ কয়েকটি গাড়ি নির্মাতা সংস্থা কয়েক হাজার কর্মী ছাঁটাই করেছে। বন্ধও করে দেওয়া হয়েছে কয়েকটি গাড়ি কারখানা। এরই মধ্যে সোমবার সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফাকচারার্স (সিয়াম) সোমব

যাত্রীবাহী গাড়ির বিক্রি সামান্য বাড়ল, মন্দা কাটার লক্ষণ?

শেষ আপডেট: 11 November 2019 10:33

দ্য ওয়াল ব্যুরো : গত কয়েক মাস ধরে গাড়ি শিল্পে মন্দা চলছে। বেশ কয়েকটি গাড়ি নির্মাতা সংস্থা কয়েক হাজার কর্মী ছাঁটাই করেছে। বন্ধও করে দেওয়া হয়েছে কয়েকটি গাড়ি কারখানা। এরই মধ্যে সোমবার সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফাকচারার্স (সিয়াম) সোমবার জানাল, গত অক্টোবর মাসে সারা দেশে গাড়ির বিক্রি বেড়েছে ০.২৮ শতাংশ। ওই মাসে মোট ২ লক্ষ ৮৫ হাজার ২৭ টি গাড়ি বিক্রি হয়েছে। ২০১৮ সালের অক্টোবর মাসে ২ লক্ষ ৮৪ হাজার ২২৩ টি গাড়ি বিক্রি হয়েছিল। বিক্রি সামান্য বাড়লেও অনেকে আশা করছেন, গাড়ি শিল্পে মন্দা কাটার লক্ষণ দেখা দিয়েছে। সিয়ামের দেওয়া তথ্যে জানা যায়, গত মাসে যাত্রীবাহী গাড়ির উৎপাদন ২১.১৪ শতাংশ কমেছে। মোট উৎপাদন হয়েছে ২ লক্ষ ৬৯ হজার ১৮৬ টি গাড়ি। রফতানি কমেছে ২.১৮ শতাংশ। গত মাসে বিক্রি হয়েছে ২ লক্ষ ৮৫ হাজার যাত্রীবাহী গাড়ি। তার মধ্যে ছোট গাড়ি বিক্রি হয়েছে ১ লক্ষ ৭৩ হাজার ৫৪৯ টি। দেশের বাজারে যাত্রীবাহী গাড়ি, বাণিজ্যিক গাড়ি, টু হুইলার ও থ্রি হুইলারের বিক্রি সামগ্রিকভাবে গত বছরের তুলনায় কমেছে ১২.৭৬ শতাংশ। গাড়ির উৎপাদন কমেছে ২৬.২২ শতাংশ। অক্টোবর মাসে বাণিজ্যিক গাড়ি বিক্রি হয়েছে মোট ৬৬ হাজার ৭৭৩ টি। তার মধ্যে ছোট বাণিজ্যিক গাড়ি বিক্রি হয়েছে ৫১ হাজার ৪৩৯ টি। অক্টোবরে টু হুইলার বিক্রি হয়েছে ১৭ লক্ষ ৫৭ হাজার ২৬৪ টি। গত বছর অক্টোবর মাসের তুলনায় এবছর বিক্রি কমেছে ১৪.৪৩ শতাংশ। টু হুইলারের উৎপাদন গত বছরের তুলনায় ২৬.৫৭ শতাংশ কমেছে। কিন্তু চলতি বছরে রফতানি বেড়েছে ৮.০৩ শতাংশ।

```