Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ

মাঝ আকাশে মুখোমুখি ধাক্কা দুই প্যারাগ্লাইডারের! আছড়ে পড়ে মারা গেলেন দু'জনেই

দ্য ওয়াল ব্যুরো: মাঝআকাশে মনের সুখে উড়ছিলেন তাঁরা। ডানায় নয়, প্যারাগ্লাইডারে ভর করে। মাটি থেকে প্রায় ৭৫ ফুট উচ্চতা তখন তাদের। নীচ থেকে দর্শকেরা দেখছেন তাঁদের। আচমকা দুর্ঘটনা! পরস্পরের সঙ্গে ধাক্কা খেল দু'টি প্যারাগ্লাইডার। তার পরে গাছ থেকে

মাঝ আকাশে মুখোমুখি ধাক্কা দুই প্যারাগ্লাইডারের! আছড়ে পড়ে মারা গেলেন দু'জনেই

শেষ আপডেট: 11 March 2019 08:56

দ্য ওয়াল ব্যুরো: মাঝআকাশে মনের সুখে উড়ছিলেন তাঁরা। ডানায় নয়, প্যারাগ্লাইডারে ভর করে। মাটি থেকে প্রায় ৭৫ ফুট উচ্চতা তখন তাদের। নীচ থেকে দর্শকেরা দেখছেন তাঁদের। আচমকা দুর্ঘটনা! পরস্পরের সঙ্গে ধাক্কা খেল দু'টি প্যারাগ্লাইডার। তার পরে গাছ থেকে পড়ে যাওয়া পাতার মতো ঘূর্ণি খেয়ে মাটিতে এসে পড়লেন দুই গ্লাইডার! শনিবার আমেরিকার সান দিয়েগোর ব্ল্যাক বিচের এই ঘটনায় এখনও আতঙ্ক কাটেনি প্রত্যক্ষদর্শীদের। তবে ৬১ ও ৪৩ বছর বয়সি দুই মৃত প্যারাগ্লাইডারের পরিচয় এখনও জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। রায়ান ব্লুম, বছর পঁচিশের এখ যুবক সেই সময় বিচেই ছিলেন। "আচমকা দেখলাম, বনবন করে ঘুরতে ঘুরতে, জড়াজড়ি করে ধেয়ে আসছেন দু'জন। জড়িয়ে গিয়েছেন প্যারাস্যুটে। কিছু বুঝে ওঠার আগেই বিকট শব্দ করে আছড়ে পড়লেন ওঁরা!" সান দিয়েগোর ব্ল্যাক বিচের এক উদ্ধারকর্মী লেফটেন্যান্ট রিচ স্ট্রোপকি জানিয়েছেন, দু'জন গ্লাইডারের মধ্যে এক জন তুলনামূলক কম অভিজ্ঞ ছিলেন। তিনি আচমকা একটা বাঁক নিয়ে হঠাৎই পৌঁছে যান অন্য গ্লাইডারের খুব কাছে। শেষ মুহূর্তে আর নিয়ন্ত্রণ করতে পারেননি কেউই। জোরদার ধাক্কা খায় দু'টি গ্লাইডার। তাদের কাপড়গুলি পরস্পরের সঙ্গে জড়িয়ে যায়। তার পরেই সটান নীচে আছড়ে পড়ে দু'টি প্যারাগ্লাইডারই।

"ভীষণ জোরে একটা শব্দ হল। তাকিয়ে দেখলাম দু'টো লোক আকাশ থেকে নীচে পড়ছে! ভয়ে আঁতকে উঠেছিলাম আমরা। কিন্তু মুহূর্তের মধ্যেই ঘটে গেল বিপদ। কিচ্ছু করার আগেই সব শেষ।"-- বলেন এক প্রত্যক্ষদর্শী।

প্যারাগ্লাইডিং করতে গিয়ে এমন মর্মান্তিক ঘটনা এই প্রথম নয়। প্রায়ই যান্ত্রিক ত্রুটির কারণে বা পাইলটের দক্ষতা কম থাকলে এমনটা ঘটে। গত সাত বছরের পরিসংখ্যান বলছে, সারা পৃথিবীতে প্রায় আড়াই লক্ষ বার প্যারাগ্লাইডিং করা হয়েছে। আর তা করতে গিয়ে মৃত্যু হয়েছে ১৮ জনের এবং গুরুতর জখম হয়েছেন ৬৪ জন।

```