Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ

চুরিতে বাধা পেয়েই পঞ্চায়েত প্রধানের মাকে খুন! অভিযুক্ত গ্রেফতারের পর দাবি পুলিশের

চুরিতে বাধা পেয়েই পঞ্চায়েত প্রধানের মাকে খুন! অভিযুক্ত গ্রেফতারের পর দাবি পুলিশের

শেষ আপডেট: 30 September 2023 18:09

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: দত্তপুকুরে প্রাক্তন পঞ্চায়েতে প্রধানের মাকে খুনের ঘটনায় মুল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। শনিবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর সাংবাদিক সম্মেলন করে জানান, চুরির উদ্দেশে বাড়িতে ঢুকেছিল অভিযুক্ত অনুপ দাস। শব্দ পেয়ে ঘুম থেকে জেগে যান বেবিরানি। তখনই হাতুড়ি দিয়ে তাঁকে খুন করে আততায়ী।

পূর্ব মেদিনীপুরের মেছেদার বাসিন্দা বেবিরানি সর্দার অপারেশনের পর মেয়ে দত্তপুকুরের প্রাক্তন পঞ্চায়েতে প্রধান দেবযানীর বাড়িতে ছিলেন। সেখানেই ২৪ সেপ্টেম্বর রাতে হানা দেয় আততায়ী। ১২ বছরের নাতনিকে নিয়ে ঘুমোচ্ছিলেন তিনি। অতিরিক্ত পুলিশসুপার জানান, অভিযুক্ত অনুপ পেশায় একজন ইলেক্ট্রিক মিস্ত্রি। মাসদুয়েক আগেও ওই বাড়িতে কাজ করে যায় সে। ওই রাতে ছাদের দরজা ভেঙে বাড়িতে ঢুকেছিল অনুপ। যে ঘরে বেবিরানি ঘুমিয়েছিলেন, সেই ঘরেই হানা দিয়েছিল সে। 

দ্য ওয়াল এখন হোয়াটসঅ্যাপেও। ফলো করতে ক্লিক করুন।

তিনি বলেন, “নাতনির সঙ্গে ঘুমোচ্ছিলেন বছর ৫৫র ওই মহিলা। শব্দ পেয়ে তিনি জেগে যেতেই একটা হাতুড়ি নিয়ে মহিলার মুখে ও মাথায় আঘাত করে অভিযুক্ত। পুলিশের জেরাতেই এই কথা কবুল করেছে সে। ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে জেরা করলে বাকি তথ্য জানা যাবে।” 

খুনের দিন দেবযানীর বাড়ির লোকজন দাবি করেছিলেন, বাড়িতে ঢুকেছিল দুজন। এদিন অতিরিক্ত পুলিসসুপার বলেন, “ঠিক কতজন এসেছিল, তা এখনও তাদের কাছে পরিষ্কার নয়। বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে আরও জেরা করলেই সবকিছু পরিষ্কার হবে।”


```