Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ

কেরন সেক্টরে পাক হামলা রুখল ভারত, পিছু হটছে ব্যাট বাহিনী, ৩৬ ঘণ্টায় খতম ৭ জঙ্গি

দ্য ওয়াল ব্যুরো: মুর্হূমুর্হূ গোলাগুলিতে উত্তপ্ত উপত্যকা। নিয়ন্ত্রণরেখায় সমানে চলছে গুলিবৃষ্টি। ভারতীয় সেনা সূত্রে খবর, কুপওয়ারার কেরন সেক্টরে পাকিস্তান বর্ডার অ্যাকশন টিমকে (ব্যাট) উচিত শিক্ষা দিয়েছে তারা। হামলা রুখে ক্রমশই পিছু হটছে অনুপ্

কেরন সেক্টরে পাক হামলা রুখল ভারত, পিছু হটছে ব্যাট বাহিনী, ৩৬ ঘণ্টায় খতম ৭ জঙ্গি

শেষ আপডেট: 3 August 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: মুর্হূমুর্হূ গোলাগুলিতে উত্তপ্ত উপত্যকা। নিয়ন্ত্রণরেখায় সমানে চলছে গুলিবৃষ্টি। ভারতীয় সেনা সূত্রে খবর, কুপওয়ারার কেরন সেক্টরে পাকিস্তান বর্ডার অ্যাকশন টিমকে (ব্যাট) উচিত শিক্ষা দিয়েছে তারা। হামলা রুখে ক্রমশই পিছু হটছে অনুপ্রবেশকারীরা। ইতিমধ্যেই পাক সেনা ও জঙ্গি মিলিয়ে কেরন সেক্টরে নিকেশ হয়েছে সাত জন। ভারতীয় সেনার দাবি, গত ৩১ জুলাই রাত থেকেই কেরন সেক্টর বরাবর নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছিল পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম।  'ব্যাট' মূলত পাকিস্তানের এক বিশেষ বাহিনী যাতে পাক সেনা ছাড়াও থাকে জঙ্গিরা। সেনা মুখপাত্র রাজেশ কালিয়া জানিয়েছেন, খতম সাত জনের মধ্যে চার জনই পাকিস্তানের জইশ সংগঠনের সক্রিয় সদস্য। বাকিরা পাক সেনার স্পেশাল সার্ভিস গ্রুপের (এসএসজি) কম্যান্ডার অথবা জঙ্গি। গুলির লড়াই এখনও চলছে। কলোনেল রাজেশ কালিয়া জানিয়েছেন, দু'পক্ষের লাগাতার গুলি বর্ষণের কারণে দেহগুলো এখনও উদ্ধার করা যায়নি। অন্যদিকে, মেন্ধার সেক্টর থেকেও গুলির লড়াইয়ের খবর পাওয়া গিয়েছে। পাকিস্তান অবশ্য এই অনুপ্রবেশের চেষ্টার দাবি উড়িয়ে বলেছে, নিয়ন্ত্রণরেখায় ‘ক্লাস্টার বোমা’ ব্যবহার করেছে ভারত। যাতে ক্ষতি হচ্ছে উপত্যকার বাসিন্দাদেরই। নিহতদের মধ্যে পাক সেনা নয় বরং রয়েছে স্থানীয়রাই। ভারতীয় সেনা ও গোয়েন্দা সূত্র দাবি করেছে,  কাশ্মীরে বড় রকমের নাশকতার পরিকল্পনা করছে পাকিস্তানি সেনা ও তাদের মদতে পুষ্ট জঙ্গি সংগঠন। ১৫ জন জইশ জঙ্গির একটি দল খাইবার পাখতুনখোয়ার জামরুদে সেনা প্রশিক্ষণ নিয়ে জইশের নানা শিবিরে ছড়িয়ে পড়েছে। ব্যাট বাহিনীর মদতে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে তাদের একটা বড় অংশ। বস্তুত, অমরনাথ যাত্রায় সন্ত্রাসবাদী হামলার চক্রান্ত ফাঁস হওয়ার পর থেকে উপত্যকার নিরাপত্তা জোরদার করতে উঠেপড়ে নেমেছে কেন্দ্র। মাঝপথে বাতিল করে দেওয়া হয়েছে অমরনাথ যাত্রা। কেন্দ্রের তরফে জম্মু-কাশ্মীরে পাঠানো হয়েছে ১০ হাজার অতিরিক্ত সেনা।উপত্যকা প্রশাসনের নির্দেশিকা পেয়ে জম্মু-কাশ্মীরে পর্যটক এবং তীর্থযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। দেশ বিদেশ থেকে আসা পর্যটক, তীর্থযাত্রী, পড়ুয়া এবং শ্রমিকরা কাশ্মীর ছাড়তে শুরু করেছেন। দেশের কেউ এখনও উপত্যকায় রয়ে গিয়ে থাকলে, তাঁদের উদ্দেশে জার্মান বিদেশ মন্ত্রকের বার্তা, এখনও কাশ্মীরে রয়েছেন যাঁরা, বিশেষ করে কাশ্মীর উপত্যকা এবং অমরনাথ যাত্রাপথে যাঁরা রয়েছেন, অবিলম্বে ফিরে আসার প্রস্তুতি নিন। আরও পড়ুন: https://www.four.suk.1wp.in/news-uk-germany-warn-citizens-not-to-travel-to-jammu-and-kashmir/

```