Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বত

মর্মান্তিক! সার্ভে পার্কে তেলেভাজার দোকানের গরম কড়াই পড়ল গায়ে, ঝলসে মৃত্যু বৃদ্ধের

দ্য ওয়াল ব্যুরো: বিকেলে চা শিঙাড়া খাওয়ার অভ্যাস ছিল অজয়নগরের চিন্ময়বন্ধু রায়ের। প্রতিদিনের মতোই শুক্রবার বিকেলে বেরিয়েছিলেন, তবে আর যে বাড়ি ফেরা হবে না ভাবতে পারেননি সেই বৃদ্ধ। গরম তেল গায়ে পড়ে ঝলসে মৃত্যু হয় ওই ব্যক্তির। সার

মর্মান্তিক! সার্ভে পার্কে তেলেভাজার দোকানের গরম কড়াই পড়ল গায়ে, ঝলসে মৃত্যু বৃদ্ধের

শেষ আপডেট: 2 July 2023 17:19

দ্য ওয়াল ব্যুরো: বিকেলে চা শিঙাড়া খাওয়ার অভ্যাস ছিল অজয়নগরের চিন্ময়বন্ধু রায়ের। প্রতিদিনের মতোই শুক্রবার বিকেলে বেরিয়েছিলেন, তবে আর যে বাড়ি ফেরা হবে না ভাবতে পারেননি সেই বৃদ্ধ। গরম তেল গায়ে পড়ে ঝলসে মৃত্যু হয় ওই ব্যক্তির।

সার্ভে পার্ক থানা এলাকার একটি বৃদ্ধাশ্রমে থাকতেন চিন্ময়বন্ধু। রোজই বিকেলে চা তেলেভাজা খেতে বেরোতেন তিনি, জানা গেছে স্থানীয় সূত্রে। শুক্রবারও একই ভাবে ফুটপাতের একটি দোকানে আসেন তিনি, আচমকা দোকানির হাত ফসকে গরম তেলের কড়াই গায়ে উল্টে পড়ে ওই বৃদ্ধের। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ওই বৃদ্ধকে।

স্থানীয়দের কথায়, ওই এলাকায় ফুটপাতে পরপর অনেকগুলি খাবারের দোকান আছে। সেগুলির একটাতেই দোকানদারের অসাবধানতার ফলে ঘটল এমন মারাত্মক দুর্ঘটনা। যদিও, দোকান মালিক দাবি করেছেন আগেই অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান ওই বৃদ্ধ। প্রসঙ্গত, হাসপাতাল সূত্রে জানানো হয়েছে হৃদরোগের কারণেই মৃত্যু হয়েছে চিন্ময়বন্ধুর, যদিও তাঁর দেহের বেশিরভাগ অংশ পুড়ে গিয়েছে।

ওই বৃদ্ধের দেহ ময়নাতদন্তের পর তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে। তবে দোকান মালিক এবং সেই কর্মচারীর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে সার্ভে থানার পুলিশ। পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ।

রিমঝিম গিরে সাওয়ান… অবিকল যেন সেই অমিতাভ-মৌসুমী! হু হু করে ভাইরাল বয়স্ক দম্পতির ভিডিও


```