
শেষ আপডেট: 12 February 2023 06:45
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: মেলার চাঁদা না দেওয়ায় হোটেল মালিককে (hotel owner) হুমকি এবং কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতার ভাইয়ের (TMC leader's brother) বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে জোর উত্তেজনা ছড়িয়েছে খড়দহে (Khardaha)। ঘটনাস্থলে গিয়েছে রহড়া থানার পুলিশ। তবে এখনও অবধি কাউকেই গ্রেফতার করা হয়নি।
জানা গেছে, খড়দহে কল্যাণী এক্সপ্রেসের ধারে হোটেল রয়েছে সেই ব্যবসায়ীর। দিনকয়েক আগে ওই এলাকায় একটি মেলা বসেছিল। শনিবার সেই মেলারই চাঁদা চাইতে সেখানে যায় স্থানীয় কয়েকজন যুবক। এঁদের মধ্যেই ছিলেন স্থানীয় তৃণমূল নেতা শুকুর আলির ভাই। অভিযোগ, হোটেল মালিকের কাছে ৫০ হাজার টাকা চাঁদা চাওয়া হয়। এত পরিমাণ টাকা চাঁদা দিতে প্রথমেই অস্বীকার করেন সেই মালিক।
তাঁর অভিযোগ, এর কিছুক্ষণ পরেই দলবল নিয়ে সেখানে আসে ওই তৃণমূল নেতার ভাই। হোটেলের কর্মীদের মারধর করেন ও হুমকি দেন। গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ আছে বলেও জানিয়েছেন ওই হোটেল মালিক। এরপরই যদিও গ্রেফতার করা হয় ওই অভিযুক্তকে।
অভিযুক্তের তালিকায় তৃণমূল নেতার ভাইয়ের নাম থাকায় স্বাভাবিকভাবেই রাজনীতি জড়িয়ে যায় বিষয়টির সঙ্গে। শুরু হয় দোষারোপ, পাল্টা দোষারোপের পালা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকাতেও। শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় রহড়া থানার পুলিশ। যদিও গোটা ঘটনার কথা অস্বীকার করেছেন ওই তৃণমূল নেতা।
রাজ্যে খামখেয়ালি আবহাওয়া, তাপমাত্রার পারদ ওঠানামা আরও কিছুদিন