Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?আরব দুনিয়ায় অশান্তির মেঘ সরছে? আমেরিকা-ইরান যুদ্ধবিরতি বাড়াতে সবুজ সঙ্কেত, ‘নীতিগত’ সায় দুপক্ষের

দুয়ারে সরকার ক্যাম্পে তাণ্ডব-ভাঙচুর তৃণমূল নেতার, তারপর গ্রেফতার

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: দুয়ারে সরকার (Duare Sarkar) ক্যাম্প শুরু হয়েছে ১ এপ্রিল থেকে। চলবে ২০ তারিখ পর্যন্ত। আরও নিবিড়ভাবে সরকারি পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিতে এবার বুথে বুথে দুয়ারে সরকার ক্যাম্প করছে নবান্ন। কিন্তু সেই ক্যাম্পে

দুয়ারে সরকার ক্যাম্পে তাণ্ডব-ভাঙচুর তৃণমূল নেতার, তারপর গ্রেফতার

শেষ আপডেট: 6 April 2023 13:27

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: দুয়ারে সরকার (Duare Sarkar) ক্যাম্প শুরু হয়েছে ১ এপ্রিল থেকে। চলবে ২০ তারিখ পর্যন্ত। আরও নিবিড়ভাবে সরকারি পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিতে এবার বুথে বুথে দুয়ারে সরকার ক্যাম্প করছে নবান্ন। কিন্তু সেই ক্যাম্পে গিয়েই তাণ্ডব চালালেন স্থানীয় তৃণমূল নেতা (TMC Leader)। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের আগডিমঠি খন্তি অঞ্চলের দিঘলবস্তি প্রাথিমিক বিদ্যালয়ে।

এদিন নির্ধারিত সময়ের অনেকটা পরেও এই স্কুলে দুয়ারে সরকারের ক্যাম্পের কাজ চালু না হওয়ায় মানুষের ভিড় জমে যায়। খবর পেয়ে ওই স্কুলে যান তৃণমূলের অঞ্চল সভাপতি আকবর আলি। তারপরই শুরু হয় হুলস্থূল।

দেখা যায় স্কুলের বেঞ্চ উল্টে দিয়ে গোটা ক্যাম্পকে লণ্ডভণ্ড করে দিচ্ছেন আকবর আলি ও তাঁর সঙ্গে থাকা লোকজন। এক সরকারি কর্মচারীর উদ্দেশে আকবরকে আঙুল উঁচিয়ে বলতে শোনা যায়, ‘আপনাদের মতো সরকারি কর্মচারীদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বদনাম হচ্ছে। আপনারাই দিদিকে ডিস্টার্ব করছেন।’

আকবর এও বলেন, ‘মানুষ রোজার মধ্যে পরিষেবা নেওয়ার জন্য এসেছেন। আর সরকারি কর্মচারীদের কোনও হেলদোল নেই।’ ভাঙচুর, উত্তেজনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিরাট পুলিশ বাহিনী। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পরে দুয়ারে সরকার ক্যাম্পের কাজ শুরুও হয়। কিন্তু এ হেন হামলার জন্য তৃণমূল নেতাটিকে গ্রেফতার করেছে পুলিশ।

শাসকদলের মতে, অঞ্চল সভাপতি হয়তো উচিত কথাই বলেছেন। যে কায়দায় ভাঙচুর চালিয়েছেন তা কখনওই ঠিক নয়। প্রশাসন তার কাজ করেছে।

‘প্রেরণা মোদী,’ বিজেপিতে যোগ দিলেন কেরলের কংগ্রেস নেতা অ্যান্টনির পুত্র


```