Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?

ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে উত্তপ্ত মালদার স্কুল, অভিযুক্ত শিক্ষকের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ

দ্য ওয়াল ব্যুরো: বাঁকুড়ার পর এ বার মালদা। ফের ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল স্কুল শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার বিকেলে উত্তেজনা ছড়ায় মালদার জি কে হাইস্কুলে। অভিযুক্ত শিক্ষকের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় স্কুলের ছাত্রছাত্রী ও

ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে উত্তপ্ত মালদার স্কুল, অভিযুক্ত শিক্ষকের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ

শেষ আপডেট: 18 July 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: বাঁকুড়ার পর এ বার মালদা। ফের ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল স্কুল শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার বিকেলে উত্তেজনা ছড়ায় মালদার জি কে হাইস্কুলে। অভিযুক্ত শিক্ষকের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় স্কুলের ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা। তাদের সঙ্গে যোগ দেন এলাকার বাসিন্দারাও। অভিযুক্ত শিক্ষকের কুশপুতুল দাহ করা হয়। অভিভাবকদের অভিযোগ, জি কে হাইস্কুলের ইতিহাসের শিক্ষক সঞ্জীব গুহের বিরুদ্ধে অভিযোগ দীর্ঘদিনের। আগেও নাকি অনেক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করেছিলেন তিনি। স্কুল পড়ুয়াদের অভিযোগ, সপ্তম শ্রেণির এক ছাত্রীকে গত কয়েকদিন ধরে উত্যক্ত করছিলেন ওই শিক্ষক। স্কুল কর্তৃপক্ষকে জানিয়েও লাভ হয়নি। স্কুলেরই এক ছাত্রী জানিয়েছে, গত সোমবার ওই ছাত্রীটিকে একটি ফাঁকা ক্লাসঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেন ওই শিক্ষক। সেখানেই তার শ্লীলতাহানি করা হয়েছে বলে দাবি ছাত্রীটির। তাকে আপত্তিকর ভিডিয়োও দেখানো হয়। বিষয়টা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। বাচামারি কলোনিতে অভিযুক্ত শিক্ষকের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন তাঁরা। এমনকি শিক্ষকের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলেও জানা গেছে। ঘটনা প্রসঙ্গে স্কুলের প্রধানশিক্ষক বলেছেন, "অভিযুক্ত শিক্ষককে শো কজ করা হয়েছে। তাঁকে সাসপেন্ড করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি হবে।" বৃহস্পতিবার বিকেলে মালদা থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্কুল কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই শিক্ষক নিখোঁজ। তদন্ত শুরু হয়েছে। দিন কয়েক আগেই বাঁকুড়ার ইন্দাস বালিকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শেখ ফিরোজ খানের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ উঠেছিল। তাঁকে স্কুল থেকে টেনে বার করে বেধড়ক মেরেছিলেন অভিভাবকরা। পরে তাঁকে তুলে দেওয়া হয়েছিল পুলিশের হাতে। আরও পড়ুন: https://www.four.suk.1wp.in/17-07-2019-district-news-school-teacher-assaulted-by-the-guardian-at-bnakura/

```