Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বত

থানা চত্বরে গায়ে আগুন দিল যুবক, তীব্র চাঞ্চল্য হলদিবাড়িতে

দ্য ওয়াল ব্যুরো : থানা চত্বরে ঢুকে গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা করল এক যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হলদিবাড়িতে। হলদিবাড়ি পুরসভার অন্তর্গত ৬ নম্বর ওয়ার্ড মেলার মাঠ এলাকার বাসিন্দা বছর আঠেরোর মদন রজক স্কুল পড়ুয়া বলে জানা গেছে। শনিবার দ

থানা চত্বরে গায়ে আগুন দিল যুবক, তীব্র চাঞ্চল্য হলদিবাড়িতে

শেষ আপডেট: 12 June 2021 15:09

দ্য ওয়াল ব্যুরো : থানা চত্বরে ঢুকে গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা করল এক যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হলদিবাড়িতে। হলদিবাড়ি পুরসভার অন্তর্গত ৬ নম্বর ওয়ার্ড মেলার মাঠ এলাকার বাসিন্দা বছর আঠেরোর মদন রজক স্কুল পড়ুয়া বলে জানা গেছে। শনিবার দুপুরে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। হলদিবাড়ি থানার পুলিশ ওই যুবককে উদ্ধার করে প্রথমে হলদিবাড়ি হাসপাতাল ও পরে সেখান থেকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। ওই যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে। মদনের পরিবারের অভিযোগ একটি মোবাইল চুরির ঘটনায় মদন রজক ও তার আত্মীয় আকাশ সফিকে গত কয়েকদিন ধরে থানায় হাজিরা দিতে হচ্ছিল। প্রতিদিন তাদের সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত থানায় বসে থাকতে হত। প্রতিদিনই জুটতো পুলিশের গালমন্দ। মদনের পরিবরের সদস্যরা জানান, শনিবার দুপুরে তারা যখন বাইকে চেপে হলদিবাড়ি শহরের রাস্তা দিয়ে আসছিল সেই সময় পুলিশ তাদের মোটরবাইক আটকে মারধর করে এবং বাইক ভেঙে দেয়। এরপর তারা বাড়ি ফিরে গিয়ে সব ঘটনা খুলে বলে। তারপরেই পরিবার ও পড়শিদের অনেকে মিলে থানায় উপস্থিত হয়। শুরু হয় পুলিশের সঙ্গে বচসা। এরপর পুলিশ তাদের ওপর বেধড়ক লাঠিচার্জ করে বলে অভিযোগ। তখনই মদন রজক থানার পিছন দিকে গিয়ে গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। ওই যুবকের মা আশা রজক বলেন, ‘‘আমরা থানায় প্রতিবাদ জানাতে গিয়েছিলাম। থানার ভেতর পুলিশ আচমকাই আমাদের উপর চড়াও হয়। আমাদের লাঠিপেটা করতে থাকে। আমরা বাঁচবার জন্য যে যার মতো পালাতে থাকি। তখনই আমার ছেলে গায়ে আগুন দেয়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’’ ওই যুবকের দাদা আকাশ সফি বলেন, ‘‘আমাদের প্রতিদিন থানায় হাজিরা দিতে হচ্ছিল। আর এতেই আতঙ্কিত ছিলাম আমরা। তার উপর আজকে গন্ডগোল হওয়ার পর সন্ধ্যাবেলায় হাজিরা দিতে গেলে কপালে নির্ঘাত পুলিশের মার জুটবে। এই ভেবে আমার ভাই গায়ে আগুন জ্বালিয়ে দিয়েছে।’’ পুলিশ তাকে মিথ্যে মামলায় ফাঁসিয়েছে বলে অভিযোগ করে মদন রজক। কোচবিহারের পুলিশ সুপার কে কান্নান বলেন, ‘‘হলদিবাড়ি থানায় একটি ঘটনা ঘটেছে। তবে কী কারনে ঘটেছে তা তদন্ত করে দেখা হবে। তবে পুলিশ ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়ে তার চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করেছে।

```