Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?

নাজেহাল ক্রেতাদের নাগালে আনতে সস্তায় আলু বিক্রি বর্ধমানে

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: আলুর দামের ঊর্ধ্বগতিতে নাজেহাল ক্রেতারা। তাই কৃষি বিপণন দফতরের পক্ষ থেকে ২৫ টাকা কিলো দরে আলু দেওয়া হচ্ছে বর্ধমানে। ইতিমধ্যেই খোলাবাজারে জ্যোতি আলুর দাম চল্লিশ পেরিয়েছে। চন্দ্রমুখী আলুর দাম কেজিতে আরো পাঁচ টা

নাজেহাল ক্রেতাদের নাগালে আনতে সস্তায় আলু বিক্রি বর্ধমানে

শেষ আপডেট: 6 November 2020 15:30

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: আলুর দামের ঊর্ধ্বগতিতে নাজেহাল ক্রেতারা। তাই কৃষি বিপণন দফতরের পক্ষ থেকে ২৫ টাকা কিলো দরে আলু দেওয়া হচ্ছে বর্ধমানে। ইতিমধ্যেই খোলাবাজারে জ্যোতি আলুর দাম চল্লিশ পেরিয়েছে। চন্দ্রমুখী আলুর দাম কেজিতে আরো পাঁচ টাকা বেশি। বছরের এই সময় আলুর দাম একটু বেশি থাকলেও এবারে তা সব সীমা পেরিয়ে গেছে। বাজারে গিয়ে তাই নাকাল হচ্ছেন সাধারণ মানুষ। কিছু না থাকলে আলু সেদ্ধ-ভাত খেয়ে পেট ভরাতে অভ্যস্থ বাঙালির সামনে গভীর সঙ্কট আলুর দাম লাগামছাড়া হওয়ায়। এই অবস্থায় গত কয়েকদিন ধরে পূর্ব বর্ধমানে কৃষি বিপণন দফতর ও নিয়ন্ত্রিত বাজার কমিটি কম দামে আলু বিক্রির ব্যবস্থা করেছে। দপ্তরের আধিকারিক সুদীপ পাল জানিয়েছেন গোটা জেলায় ১৯ টি কেন্দ্র থেকে আলু বিলি করা চলছে। রায়না-গলসি সহ বিভিন্ন এলাকায় কাউন্টার খোলা হয়েছে। বর্ধমান শহরে এই মুহূর্তে দুটি কাউন্টার চলছে। একটি বংপুরে অন্যটি বর্ধমান ১ এর কিষাণমান্ডিতে। আলু কিনতে আসা উল্লাসকর দত্ত বললেন, ‘‘তরকারিতে আলু না হলে আমাদের চলে না। আর আলুর দাম শুনে আর কেনার উপায় থাকে না। এখানে সস্তায় আলু বিক্রি হচ্ছে শুনে তাই ছুটে এসেছি।’’ সকাল থেকেই সস্তায় আলু কিনতে লাইন পড়ে যাচ্ছে। খবর পেয়ে মানুষ ভিড় করছেন। আরো কাউন্টার খোলার দাবি ক্রেতাদের। আধিকারিক বিভাস পালা জানান, প্রত্যেক ব্যক্তিকে তিন কেজি করে আলু দেওয়া হচ্ছে। সকাল ৯ টা থেকে ১২ এভাবে আলু বিক্রি চলছে। যতক্ষণ মজুত আছে আলু ততক্ষণ দিয়ে যাওয়া হবে।

```