Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?

অঙ্কের শিক্ষকের বাড়ি থেকে চুরি যাওয়া রাষ্ট্রপতি পুরস্কারের স্বর্ণপদক উদ্ধার করল পুলিশ

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: চুরি যাওয়ার পাঁচদিনের মধ্যে অঙ্কের শিক্ষকের স্বর্ণপদক উদ্ধার করল পান্ডুয়া থানার পুলিশ। গত ২৯ নভেম্বর পান্ডুয়ার সিমলাগড় শিরিষতলা এলাকায় শিক্ষক রজতরঞ্জন ঘোষালের বাড়ি থেকে নগদ টাকা ও রাষ্ট্রপতি পুরস্কারের স্বর্ণপদ

অঙ্কের শিক্ষকের বাড়ি থেকে চুরি যাওয়া রাষ্ট্রপতি পুরস্কারের স্বর্ণপদক উদ্ধার করল পুলিশ

শেষ আপডেট: 5 December 2020 15:18

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: চুরি যাওয়ার পাঁচদিনের মধ্যে অঙ্কের শিক্ষকের স্বর্ণপদক উদ্ধার করল পান্ডুয়া থানার পুলিশ। গত ২৯ নভেম্বর পান্ডুয়ার সিমলাগড় শিরিষতলা এলাকায় শিক্ষক রজতরঞ্জন ঘোষালের বাড়ি থেকে নগদ টাকা ও রাষ্ট্রপতি পুরস্কারের স্বর্ণপদক চুরি যায়। ঘটনার তদন্তে নামে পান্ডুয়া থানার পুলিশ। তদন্তে নেমে সিমলাগর মাঠপাড়া এলাকা থেকে শেখ তাকবির, শেখ নাসিরুল ও শেখ ফুলচাঁদকে গ্রেফতার করে। তাদের পাঁচদিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাতে থাকে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় স্বর্ণপদক। পুলিশ জানিয়েছে, চুরির অভিযোগ দায়ের হওয়ার পর বিভিন্ন জায়গায় শুরু হয় তল্লাশি অভিযান। স্থানীয় ১১ জন দুষ্কৃতীকে আটক করে চলে জেরা। পরে তাদের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়। মূল অভিযুক্ত ফুলচাঁদ ও নাসিরুল এর বাড়ি থেকে উদ্ধার হয় স্বর্ণপদক। অঙ্কের শিক্ষকের বাড়ি থেকে রাষ্ট্রপতি পদক খোয়া যাওয়ার পর দোষীদের গ্রেফতারের দাবিতে জিটি রোড অবরোধ করে বিক্ষোভও দেখিয়েছিল বিজেপি। অবশেষে শিক্ষকের বাড়িতে চুরির পাঁচদিনের মধ্যেই কিনারা করে রাষ্ট্রপতি পুরষ্কার উদ্ধার করল পুলিশ।

```