Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

হঠাৎ আগুনে ১৫ বিঘা জমির ধান পুড়ে গেল বর্ধমানের কৃষকের

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: এক কৃষকের ধানের গাদায় আগুন লেগে পুড়ে গেল প্রায় ১৫ বিঘা জমির ধান। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের জামালপুরে। মঙ্গলবার দুপুরে কৃষ্ণপুর গ্রামের অধীর ঘোষের খামারে খড়ের গাদায় আগুন জ্বলতে দেখতে পান গ্

হঠাৎ আগুনে ১৫ বিঘা জমির ধান পুড়ে গেল বর্ধমানের কৃষকের

শেষ আপডেট: 17 November 2020 10:14

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: এক কৃষকের ধানের গাদায় আগুন লেগে পুড়ে গেল প্রায় ১৫ বিঘা জমির ধান। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের জামালপুরে। মঙ্গলবার দুপুরে কৃষ্ণপুর গ্রামের অধীর ঘোষের খামারে খড়ের গাদায় আগুন জ্বলতে দেখতে পান গ্রামবাসীরা। তাঁরা দ্রুত পাম্প মেশিন ও সাবমার্সিবল চালিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর দেওয়া হয় দমকলে। জেলায় শুরু হয়েছে খরিফ মরসুমের ধান তোলার কাজ। মাঠের ধান কেটে চাষিরা এখন খামারে গাদা করছেন। অধীরবাবুর ২২ থেকে ২৫ বিঘের ধান খামারে গাদা করা ছিল। তিনি জানান, আগুনে ১৫ বিঘে জমির ধান নষ্ট হয়ে গেছে। এই অবস্থায়  কী করবেন ভেবে পাচ্ছেন না তিনি। সারা বছরের বেঁচে থাকার মূলধন সবই শেষ হয়ে গেল। এখন কী করে সংসার চালাবেন তিনি জানেন না। গ্রামের বাসিন্দা মুক্তিপদ ঘোষ বলেন, ‘‘খড়ের গাদা থেকে ধোঁয়া ও আগুন দেখতে পেয়ে আমরা ছুটে যাই। হাতের কাছে যে যা পেয়েছেন সেই সব দিয়েই আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। পাম্পসেট ও বালতির জল দিয়ে পাড়া প্রতিবেশীরা আগুন নেভানোর কাজ শুরু করেন।’’ গ্রামের আর এক বাসিন্দা অখিল ঘোষ বলেন, ‘‘বাজার থেকে বাড়ি ফেরার পথে দেখি অধীর ঘোষের খামারে থাকা ধানের গাদায় আগুন জ্বলছে। লোকজন তাড়াতাড়ি খামারে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। গ্রামে আসে দমকলের একটি গাড়িও। তবে ততক্ষণে গ্রামের বাসিন্দারাই আগুন নিভিয়ে ফেলেছেন।’’ অধীরবাবু বলেন, ‘‘সবই লাল স্বর্ণ প্রজাতির ধান। এখন মাঠে ধান কাটা হচ্ছে। আর কাটা ধান আঁটি করে ঘরে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু  কী করে কী হয়ে গেল বুঝতে পারছি না।’’ কীভাবে আগুন লাগলো ধানের গাদায় তা তিনি যেমন বুঝতে পারছেন না, তেমন গ্রামবাসীও আগুন লাগার উৎস কেউ বুঝতে পারছেন না।

```