Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

নববর্ষের প্রথমদিনেও নিঝুম তারাপীঠ, নিয়ম মেনে দেবী তারার নিত্য পুজো করলেন সেবাইত

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: বছরের প্রথম দিন। কিন্তু চেনা যাচ্ছে না তারাপীঠকে। সবার মঙ্গল কামনায় প্রতিবছর এই বিশেষ দিনে মন্দিরে উপচে পড়ে ভিড়। নতুন খাতায় পুজো করে নতুন বছরে ব্যবসা শুরু করেন ব্যবসায়ীরা। পুজোর ডালিতে নতুন খাতার সঙ্গে সাজানো থাকে ল

নববর্ষের প্রথমদিনেও নিঝুম তারাপীঠ, নিয়ম মেনে দেবী তারার নিত্য পুজো করলেন সেবাইত

শেষ আপডেট: 14 April 2020 07:58

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: বছরের প্রথম দিন। কিন্তু চেনা যাচ্ছে না তারাপীঠকে। সবার মঙ্গল কামনায় প্রতিবছর এই বিশেষ দিনে মন্দিরে উপচে পড়ে ভিড়। নতুন খাতায় পুজো করে নতুন বছরে ব্যবসা শুরু করেন ব্যবসায়ীরা। পুজোর ডালিতে নতুন খাতার সঙ্গে সাজানো থাকে লক্ষ্মী ও গণেশের মুর্তি। থিকথিকে ভিড়ে লাইন সামলাতে হিমশিম খান স্বেচ্ছাসেবকরা। কিন্তু আজ অচেনা ছবি তারাপীঠ মন্দিরে। শুনশান মন্দির চত্বর। নিয়ম মেনে শুধু মাত্র সেবাইত দেবী তারার নিত্য পুজো করছেন। করোনা রুখতে দেশজুড়ে লকডাউন ঘোষণার পর থেকেই ভক্তদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে তারাপীঠ মন্দিরে। আজ নববর্ষের দিনেও তাই ভক্ত সমাগম হয়নি। মন্দির কমিটির চেয়ারম্যান তারাময় মুখোপাধ্যায় বলেন, ‘‘প্রতি বছর এই দিনে প্রচুর মানুষের সমাগম হয়। সেই ভোর থেকে শুরু হয়ে সা্রাদিন গমগম করে মন্দির চত্বর। কিন্তু এই বছর করোনা সংক্রমণের কারণে মন্দির আগেই বন্ধ করে দিয়েছি আমরা। আজও কেবল গর্ভমন্দিরে মায়ের নিত্য পুজো হয়েছে।’’ বর্ষবরণে দিনে বীরভূমের অন্যতম শক্তিপীঠ কংকালীতলাও নিঝুম। প্রতিবছর এই দিনে ব্যবসায়ীরা যেমন ভিড় জমান, তেমনই শহর বাসিন্দারাও পরিবারের মঙ্গল কামনায় পুজো দিতে আসেন। এ বার বন্ধ কংকালীতলার মন্দিরও। বিশ্বভারতী উপাসনা গৃহে নববর্ষের সকালে বৈতালিক এবং মন্ত্রপাঠের মধ্যে দিয়ে বর্ষবরণ হয়। সন্ধেবেলাতেও হয় একাধিক অনুষ্ঠান। এ বার বাতিল হয়েছে সমস্ত অনুষ্ঠান।

```