Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

মালদহের কালিয়াচকে মাটির নীচে অস্ত্র কারখানার হদিস, পুলিশের জালে ১

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: মাটির নীচে ঘর করে রমরমিয়ে চলছিল আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা। গোপন সূত্রের খবরে অভিযান চালাল পুলিশ। আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম ও আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ। ধৃতকে  এদিন জেলা আদাল

মালদহের কালিয়াচকে মাটির নীচে অস্ত্র কারখানার হদিস, পুলিশের জালে ১

শেষ আপডেট: 29 May 2020 12:59

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: মাটির নীচে ঘর করে রমরমিয়ে চলছিল আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা। গোপন সূত্রের খবরে অভিযান চালাল পুলিশ। আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম ও আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ। ধৃতকে  এদিন জেলা আদালতে পেশ করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম হুমায়ুন শেখ। ৩৭ বছরের এই যুবক কালিয়াচক থানার পাটুয়াটুলি গ্রামের বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে ওই ব্যক্তির বাড়িতে অভিযান চালায় কালিয়াচক থানার পুলিশ। একটি ঘরের মাটির নিচে চলছিল আগ্নেয়াস্ত্রের তৈরির ওই কারবার। সেই গোপন ডেরা থেকে একটি পাইপগান ও আগ্নেয়াস্ত্র তৈরি বিভিন্ন সামগ্রী উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট খবরের ভিত্তিতে হানা দিলেও প্রথমে তার বাড়িতে ঢুকে ওই কারখানার সন্ধান মেলেনি। পরে তল্লাশি চালানোর সময় মাটির নীচে গোপন কুঠরির হদিশ মেলে। সেখা্নে বলেই আগ্নেয়াস্ত্র বানানোর কাজ করত ওই ব্যক্তি। শুক্রবার ধৃতকে মালদহ জেলা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আর্জি জানায় পুলিশ। কালিয়াচক থানার এক আধিকারিক জানান, এই আগ্নেয়াস্ত্র তৈরির কারবারের সঙ্গে আর কারা জড়িত তাদের চিহ্নিত করতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা দরকার। বছর দেড়েক আগেও একবার কালিয়াচকে অস্ত্র কারখানার হদিস মিলেছিল। তবে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধারের ঘটনা এখানে নিত্য নৈমিত্তিক বলেই জানিয়েছে পুলিশ। গুলি-বোমা নিয়ে দুষ্কৃতীদের তাণ্ডবও কালিয়াচকে নতুন নয়। মাঝে মাঝে তার মধ্যে পড়ে জীবন বিপন্ন হয় এলাকার মানুষদেরও। তাই নিয়ে বাসিন্দাদের ভয়-উদ্বেগ ও অভিযোগের তালিকাটাও বেশ দীর্ঘ। তাই অস্ত্র কারখানার হদিস ও অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতারের ঘটনাকে সাফল্য হিসেবেই দাবি করেছে পুলিশ।

```