Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?

মুর্শিদাবাদে ধারালো অস্ত্র দিয়ে মাকে এলোপাথাড়ি কোপাল মানসিক ভারসাম্যহীন ছেলে!

দ্য ওয়াল ব্যুরো: ধারালো হাঁসুয়া দিয়ে মাকে এলোপাথাড়ি কোপ মারল ছেলে (Son)। মানসিক ভারসাম্যহীন ছেলের আচমকা আক্রমণে মৃত্যু হল মায়ের (Mother)। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Mursidabad) রেজিনগর থানার জগমহনপুর এলাকায়। মৃতের নাম গায়ত্রী মণ্ডল।

মুর্শিদাবাদে ধারালো অস্ত্র দিয়ে মাকে এলোপাথাড়ি কোপাল মানসিক ভারসাম্যহীন ছেলে!

শেষ আপডেট: 19 August 2022 18:19

দ্য ওয়াল ব্যুরো: ধারালো হাঁসুয়া দিয়ে মাকে এলোপাথাড়ি কোপ মারল ছেলে (Son)। মানসিক ভারসাম্যহীন ছেলের আচমকা আক্রমণে মৃত্যু হল মায়ের (Mother)।

ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Mursidabad) রেজিনগর থানার জগমহনপুর এলাকায়। মৃতের নাম গায়ত্রী মণ্ডল। বয়স ৪০ বছর। তাঁর ছেলে সন্দীপ মণ্ডল মানসিক ভারসাম্যহীন, বয়স ২৩ বছর। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বাড়িতেই দাঁড়িয়েছিলেন গায়ত্রী। আচমকা ধারালো হাঁসুয়া হাতে মায়ের দিকে তেড়ে আসে ছেলে। মায়ের গলায় এলোপাথাড়ি কোপ মারতে থাকে। গুরুতর জখম অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মহিলা।

এরপর খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রেজিনগর থানার পুলিশ। তারাই গায়ত্রী মণ্ডলকে উদ্ধার করে বেলডাঙা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। কিন্তু সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সন্দীপকে আটক করেছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: বৃদ্ধের মৃতদেহ আগলে ৩ দিন কাটালেন স্ত্রী, মেয়ে! খুনের সন্দেহে ভাইঝিকে জুতোপেটা পিসির


```