
শেষ আপডেট: 14 May 2023 05:51
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: সেনা ছাউনিতে পাওয়া গেল জওয়ানের গুলিবিদ্ধ দেহ! শুক্রবার রাতে এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায় দুর্গাপুর পানাগড় সেনা ছাউনিতে (soldiers body found in military camp)।
মৃত সেনা জওয়ানের নাম পুষ্পেন্দ্র সিং। বছর আটচল্লিশের ওই জওয়ানের বাড়ি হরিয়ানায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুষ্পেন্দ্র সিং পরিবারের সদস্যদের নিয়ে পানাগড় সেনা ছাউনির আবাসনেই থাকতেন।
জানা গিয়েছে, অন্যদিনের মত শুক্রবার রাতে সেনা ছাউনির ডিউটিতে ছিলেন পুষ্পেন্দ্র। আচমকাই গুলি চলার শব্দ পান তাঁর সহকর্মীরা। তাঁরা দৌড়ে গিয়ে দেখেন ওই সেনা জওয়ান রক্তাক্ত অবস্থায় (bullets burst out from head) পড়ে আছেন। পাশে পড়ে রয়েছে তাঁর সার্ভিস রিভলভার। সঙ্গে সঙ্গে তাঁকে সেনা ছাউনির হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এরপরই সেনাবাহিনীর পক্ষে থেকে বুদবুদ থানায় খবর দেওয়া হয়।
শনিবার দুপুরে আসানসোল জেলা হাসপাতালে সেনা জওয়ানের মৃতদেহর ময়নাতদন্ত হয়।ময়নাতদন্তের পরে পুলিশ জানিয়েছে, পুষ্পেন্দ্রের থুতনির নীচে গুলি ঢুকে মাথা ফুঁড়ে বেরিয়ে যায় গুলি। শরীরের বাকি অংশে গুলি লাগার চিহ্ন পাওয়া যায়নি।
পুলিশের অনুমান, ওই সেনা জওয়ান কোনও কারণে মানসিক অবসাদে ভুগছিলেন। যে কারণে তিনি নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন। এই ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছে। সেনা ছাউনির তরফে কোন আধিকারিক এই ঘটনা নিয়ে কোন মন্তব্য করতে চাননি।
কর্নাটকে মুখ্যমন্ত্রী কে? শিবকুমার, সিদ্দারামাইয়া, নাকি তৃতীয় কেউ