Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

সাঁতরাগাছিতে পদপিষ্ট কমলাকান্তের সংসারে এখন অন্ন সংস্থানই বড় চিন্তা

দ্য ওয়াল ব্যুরো, সাঁতরাগাছি: কোলাঘাট থেকে সাঁতরাগাছি রোজের যাতায়াত। দিন গুজরানের আশায় সকাল সকাল বেরিয়ে যেতেন। রাত সাড়ে আটটার মধ্যেই ঘরে  ঢুকে পড়তেন। মঙ্গলবার যেন বেশিই দেরি করে ফেলছিলেন কমলাকান্ত সিংহ। ৯টা বেজে গেলেও তাঁর খবর পায়নি পরিবার

সাঁতরাগাছিতে পদপিষ্ট কমলাকান্তের সংসারে এখন অন্ন সংস্থানই বড় চিন্তা

শেষ আপডেট: 23 October 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো, সাঁতরাগাছি: কোলাঘাট থেকে সাঁতরাগাছি রোজের যাতায়াত। দিন গুজরানের আশায় সকাল সকাল বেরিয়ে যেতেন। রাত সাড়ে আটটার মধ্যেই ঘরে  ঢুকে পড়তেন। মঙ্গলবার যেন বেশিই দেরি করে ফেলছিলেন কমলাকান্ত সিংহ। ৯টা বেজে গেলেও তাঁর খবর পায়নি পরিবার। পদপিষ্ট হওয়ার খবর মিললেও মৃতদের মধ্যে একজন যে কমলাকান্তই, তা ভাবেননি মা কালী সিংহ। দুঃস্বপ্ন যেন। কমলকান্ত যে আর ফিরবে না। চোখের জল শুকিয়ে যেতেই কপালে ভাঁজ। এরপর?  অন্ন সংস্থানের পথ কোথায়? পদপিষ্টের দৃশ্য ভোলা যায় না, দ্য ওয়াল-কে জানালেন এক প্রত্যক্ষদর্শী, দেখে নিন দুর্ঘটনার সেই ফুটেজ কোলাঘাটের প্রত্যন্ত রাইন গ্রামে কমলাকান্তের টিনের চালের বাড়ি। মা কালী সিংহ, স্ত্রী মিতা ও ১৩ বছরের মেয়ে পৌলমীকে নিয়ে সংসার। ঠিকাদারের হয়ে রঙের কাজ করতেন কমলাকান্ত। প্রতিদিনই সাঁতরাগাছি-সহ হাওড়ার বিভিন্ন জায়গায় যেতেন। দিনের শেষে হাতে পাওয়া মজুরিতেই করা হতো পরের দিনের বাজার। সাঁতরাগাছির দুর্ঘটনা কেড়ে নিয়েছে সংসারের একমাত্র রোজগেরে সদস্যকে। কাঁদতে কাঁদতে বলেই ফেললেন কালী সিংহ। মঙ্গলবার রাতে হাওড়া জেলা হাসপাতাল থেকে কমলাকান্তের মৃতদেহ নিয়ে আসেন প্রতিবেশীরা। রাজ্য সরকার, রেল দফতরের ক্ষতিপূরণ হাতে কবে আসবে, সেই নিয়ে সন্দেহ প্রকাশ করছেন কমলাকান্তের পরিবার। নিশ্চিন্ত আয়ের ব্যবস্থা না করে দিলে সমস্যার সমাধান নেই। জানালেন কমলকান্তের স্ত্রী। তাই, ক্ষতিপূরণ আসুক নিয়ম মেনেই, আপাতত একটা চাকরি দিক রেল, আর্জি স্ত্রী মিতা সিংহের। The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 

```