Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ

রাণীগঞ্জের জাতীয় সড়কে ধস, তীব্র যানজট এলাকায়

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: রাণীগঞ্জ শিশু বাগান মোড় এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কের উপর মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর সকালে ধস নামে৷ জাতীয় সড়কের মাঝখানে থাকা একটি পুরনো নালা সরে যাওয়াতেই এই বিপত্তি ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঘটন

রাণীগঞ্জের জাতীয় সড়কে ধস, তীব্র যানজট এলাকায়

শেষ আপডেট: 8 September 2020 09:17

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: রাণীগঞ্জ শিশু বাগান মোড় এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কের উপর মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর সকালে ধস নামে৷ জাতীয় সড়কের মাঝখানে থাকা একটি পুরনো নালা সরে যাওয়াতেই এই বিপত্তি ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ প্রশাসন ব্যারিকেড করে ঘিরে দেয় জায়গাটিকে। রাস্তার একপাশ সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় ব্যাহত হয় যানচলাচল। ৬০নং জাতীয় সড়ক লাগোয়া এলাকায় যানজট মোকাবিলা করতে ঘটনাস্থলে রয়েছেন ট্রাফিক পুলিশের বড়সড় দল।   মঙ্গলবার সকালে আচমকা ধসের জেরে জাতীয় সড়কের বিস্তীর্ণ অংশ বসে যাওয়ায় স্থানীয় মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে হাজির হন আসানসোল কর্পোরেশন এর স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ দিব্যেন্দু ভগৎ। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে মেয়র জানান, জাতীয় সড়ক কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত রাস্তা সারাবার ব্যবস্থা করা হচ্ছে। তিনি এও বলেন, এই এলাকায় জাতীয় সড়কের নীচ দিয়ে ব্রিটিশ আমলের তৈরি একটা বড় নালা আছে। সোমবার রাত্রে নালার কিছুটা অংশ ধসে যায়। সম্ভবত তার ফলেই মঙ্গলবার সকাল নটা নাগাদ জাতীয় সড়কের বিস্তীর্ণ অংশে ধস নেমে বসে যায় রাস্তা। আসানসোল পৌরনিগমের তরফে নালাটি মেরামতের চেষ্টা করা হচ্ছে। জাতীয় সড়ক কতৃর্পক্ষের সঙ্গেও কথা হয়েছে। খুব দ্রুততার সাথে শুরু করা হবে রাস্তা মেরামতির কাজ। অন্যদিকে এম ই র জুনিয়র ইঞ্জিনিয়ার বিপ্লব ব্যানার্জী এদিন সাংবাদিকদের জানান এই অঞ্চলের রাস্তার নীচে বড় নালা আছে। সেখানে কালভার্ট ধসে যাবার ফলে জল জমে মাটি ধসিয়ে দিয়েছে। কবে নাগাদ সম্পূর্ণ মেরামতি সম্ভব, সে বিষয়ে কোনও আশ্বাসবাণী দিতে রাজি হন নি তিনি। তিনি বলেন এখানে সবার আগে কালভার্ট দরকার। কাজ শেষ করার জন্য টেন্ডারও দরকার। সমস্তটাই সময় সাপেক্ষ। তবে আপাতত ধসে যাওয়া রাস্তা মেরামত করে দেওয়া হবে বলে জানা গেছে। এই নিয়ে একবছরে তিনবার ধস নামলো জাতীয় সড়কে। যেকোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনার আশঙ্কায় দিন গুনছে সাধারণ মানুষ। যানজট আর দুর্ভোগ তো রোজকার ঘটনা। প্রশাসনের তরফে খুব বেশি আশার কথা শোনা গেল না এদিনও। বিপদ মাথায় নিয়েই এভাবে কতদিন যাতায়াত করতে হবে নিত্যযাত্রীদের, প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে।

```