Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

ভারতনাট্যমের ৫২ মুদ্রা যেন জলভাত ৫ বছরের প্রমার! রেকর্ড গড়ল মধ্যমগ্রামের একরত্তি

দ্য ওয়াল ব্যুরো: বয়স মোটে ৫ বছর। কিন্তু এটুকু বয়সেই রীতিমত কামাল করেছে সে। শিখে নিয়েছে ভারতনাট্যমের ৫২টি মুদ্রা। সম্প্রতি মাত্র ২৮ সেকেন্ডে ৫২ টি মুদ্রা প্রদর্শন করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-এ জায়গা করে নিয়েছে মধ্যমগ্রামের একরত্তি মেয়ে প্রমা

ভারতনাট্যমের ৫২ মুদ্রা যেন জলভাত ৫ বছরের প্রমার! রেকর্ড গড়ল মধ্যমগ্রামের একরত্তি

শেষ আপডেট: 22 August 2021 13:10

দ্য ওয়াল ব্যুরো: বয়স মোটে ৫ বছর। কিন্তু এটুকু বয়সেই রীতিমত কামাল করেছে সে। শিখে নিয়েছে ভারতনাট্যমের ৫২টি মুদ্রা। সম্প্রতি মাত্র ২৮ সেকেন্ডে ৫২ টি মুদ্রা প্রদর্শন করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-এ জায়গা করে নিয়েছে মধ্যমগ্রামের একরত্তি মেয়ে প্রমা পাল। পানিহাটি সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের ক্লাস কেজির ছাত্রী প্রমা ছোট থেকেই নাচে বেশ দক্ষ। ভারতনাট্যম ছাড়া কত্থকেও সে সমান ভাবে পারদর্শী। শুধু ধ্রুপদী নৃত্যই নয়, ক্লাসিক্যাল এবং রবীন্দ্র সঙ্গীতেও সে দুর্দান্ত গায়। প্রমা জানিয়েছে, নাচ এবং সঙ্গীত ছাড়াও সে ছবি আঁকতে ভীষণ ভালবাসে। কম্পিউটারে গ্রাফিক্স নিয়েও আগ্রহ রয়েছে তার। এতটুকু বয়সে মেয়ের এত প্রতিভা দেখে খুশি প্রমার বাবা-মাও। প্রমার বাবা কুন্তল পাল পেশায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। মা পূর্বিতা সাহা পাল বনগাঁ মহকুমার গাইঘাটা ব্লকের মসলন্দপুর রাজবল্লভপুর হাইস্কুলের শিক্ষিকা। তাঁর এই সাফল্যের পেছনে বাবা ও মায়ের অদম্য প্রয়াস রয়েছে। এমনটাই জানিয়েছে খুদে প্রমা। তার মা পূর্বিতা পাল জানিয়েছেন, মাত্র তিন বছর বয়স থেকে নাচ শেখে প্রমা। মেয়ের প্রতিভা দেখে তিনিই প্রথমে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-এ আবেদন করেন। সম্প্রতি মধ্যমগ্রাম পুরসভার পক্ষ থেকে এলাকার বিরল প্রতিভা প্রমাকে শুভেচ্ছা অভিনন্দন জানানো হয়েছে। ছোট্ট প্রমার এই সম্মানে খুশি মধ্যমগ্রামের বাসিন্দারাও। মুখ্য পুর প্রশাসক নিমাই ঘোষ জানান, তাঁরা গর্বিত। প্রমার প্রতিভাকে আরও বড় জায়গায় নিয়ে যেতে তাঁরা সমস্ত সহযোগিতা করবেন।

```