Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের

ছাপ্পার প্রতিবাদে উত্তপ্ত চাকুলিয়ায় অবরোধ! বাস ভাঙচুর চালিয়ে জ্বালানো হল গাড়ি

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: ভোটের (Panchayat Election 2023) দিন থেকে উত্তপ্ত চাকুলিয়া (North Dinajpur)। শনিবার নির্বাচনী হিংসায় খুন হন তৃণমূলের প্রাক্তন প্রধানের স্বামী। ভোট মিটলেও তেতে রয়েছে এলাকা। এবার ভোট দিতে না পেরে রাস্তা অব

ছাপ্পার প্রতিবাদে উত্তপ্ত চাকুলিয়ায় অবরোধ! বাস ভাঙচুর চালিয়ে জ্বালানো হল গাড়ি

শেষ আপডেট: 9 July 2023 10:42

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: ভোটের (Panchayat Election 2023) দিন থেকে উত্তপ্ত চাকুলিয়া (North Dinajpur)। শনিবার নির্বাচনী হিংসায় খুন হন তৃণমূলের প্রাক্তন প্রধানের স্বামী। ভোট মিটলেও তেতে রয়েছে এলাকা। এবার ভোট দিতে না পেরে রাস্তা অবরোধ করে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল।

শনিবার রাতে বেলোন গ্রামপঞ্চায়েতে এলাকায় তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ ওঠে (North Dinajpur)।

বাধা দিতে গেলে ওই গ্রামপঞ্চায়েতের প্রধান গুলি ও বোমাবাজি করে বলে অভিযোগ। এরপরেই গ্রামবাসীরা খেপে ওঠেন। রাত থেকে বিরোধী ও গ্রামবাসীদের প্রতিবাদে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে চাকুলিয়া। কিষানগঞ্জ লাগোয়া রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। পরে পুলিশ সেখানে গেলে বিক্ষোভ উঠিয়ে নেওয়া হয়।

তবে রবিবার ফের একই ঘটনার প্রতিবাদে বিরোধী দল বিজেপির কর্মী ও গ্রামবাসীরা চাকুলিয়া-রামপুর গ্রামীণ সড়ক ও ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। অভিযুক্ত প্রধানের গাড়ি ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয়। সঙ্গে বেশ কয়েকটি গাড়ি সহ সরকারি বাসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আটকে পরে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।

পরে বেলার দিকে রামপুরে যান বিজেপি নেতা সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ, পরিস্থিতি খুবই ভয়ঙ্কর হয়ে উঠেছে। গ্রামবাসীদের ভোট দিতে দেওয়া হয়নি। গুলি চালানো হয়েছে। ফাটানো হয়েছে বোমাও। তিনি পুলিশকে এলাকায় পাহারা দেওয়ার আবেদন জানান।

যদিও উত্তর দিনাজপুরের তৃণমূল জেলা সভাপতি কানহাইয়ালাল আগরওয়ালের দাবি, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। দুষ্কৃতীরা পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে।

নন্দকুমারে ব্যালট বদলের অভিযোগ, হলদিয়া রাজ্য সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির


```