Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

হিমাচলপ্রদেশ থেকে পায়রা উড়ে এল জলপাইগুড়িতে, পায়ে লেখা মোবাইল নম্বর

https://www.youtube.com/watch?v=H5I1Bx25GW8 দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: হিমাচলপ্রদেশের পায়রা (Pigeon) উদ্ধার হল জলপাইগুড়িতে (Jalpaiguri)। আর তাকে নিয়ে রীতিমতো শোরগোল পড়ল সদর ব্লকের প্রধানপাড়া হাট এলাকায়। পায়রার পায়ে মোবাইল নম্বর লেখ

হিমাচলপ্রদেশ থেকে পায়রা উড়ে এল জলপাইগুড়িতে, পায়ে লেখা মোবাইল নম্বর

শেষ আপডেট: 20 March 2023 14:17

https://www.youtube.com/watch?v=H5I1Bx25GW8

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: হিমাচলপ্রদেশের পায়রা (Pigeon) উদ্ধার হল জলপাইগুড়িতে (Jalpaiguri)। আর তাকে নিয়ে রীতিমতো শোরগোল পড়ল সদর ব্লকের প্রধানপাড়া হাট এলাকায়। পায়রার পায়ে মোবাইল নম্বর লেখা। তাতেই আলোড়ন।

ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া জলপাইগুড়ি সদর ব্লকের প্রধানপাড়া হাট এলাকা। পায়ে মোবাইল নম্বর লেখা গিরিবাজ জাতের পায়রাটিকে শনিবার প্রথম উড়তে দেখা গিয়েছিল। কিন্তু ধরতে গেলে পালিয়ে যায় সেটি। এরপর রবিবার সকালে পায়রাটিকে ফের এই এলাকায় দুলাল সরকারের দোকানের ওপর বসে থাকতে দেখেন স্থানীয়রা। এবার কায়দা করে পায়রাটিকে ধরে ফেললে তার পায়ে লেখা মোবাইল নম্বর নজরে আসে সবার। তাঁরা ভাবতে থাকেন গোয়েন্দা পায়রা নয়তো!

স্থানীয় বাসিন্দা পরিমল বিশ্বাস বলেন, “এটি একটি গিরিবাজ জাতের পায়রা। পায়ে একটি মোবাইল নম্বর লেখা। সেই নম্বরে যোগাযোগ করে কথা হয় হিমাচল প্রদেশের বাসিন্দা এম ডি আকবর নামে এক ব্যক্তির সঙ্গে। পায়রাটি অসুস্থ। তাই তাকে আপাতত কাছেই রেখেছি। শুশ্রূষা করে সুস্থ হলে আবার ছেড়ে দেওয়া হবে।”

বিষয়টি জানানো হয়েছে গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনে। কর্মীরা জানান, পায়রাটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

২৫ কোটি গেছে অয়নের গুচ্ছ অ্যাকাউন্টে, নথিতে রয়েছে পাঁচ প্রভাবশালীর নাম: ইডি সূত্র


```