Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

মনোনয়নের দ্বিতীয় দিনেও গুলি, দিনহাটায় প্রার্থী নিয়ে বিবাদে জখম তৃণমূল কর্মী

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: খড়গ্রামের পর এবার দিনহাটা। পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) মনোনয়ন জমার দ্বিতীয় দিনেও চলল গুলি। গুলিতে জখম হয়েছেন তৃণমূল কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, পঞ্চায়েতের প্রার্থী নিয়ে বিবাদের জে

মনোনয়নের দ্বিতীয় দিনেও গুলি, দিনহাটায় প্রার্থী নিয়ে বিবাদে জখম তৃণমূল কর্মী

শেষ আপডেট: 10 June 2023 16:10

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: খড়গ্রামের পর এবার দিনহাটা। পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) মনোনয়ন জমার দ্বিতীয় দিনেও চলল গুলি। গুলিতে জখম হয়েছেন তৃণমূল কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, পঞ্চায়েতের প্রার্থী নিয়ে বিবাদের জেরেই গুলিবিদ্ধ হয়েছেন ওই তৃণমূল কর্মী (TMC)। যদিও পুলিশের দাবি, কোনও গুলি চলেনি।

দিনহাটার ওকরাবাড়ি এলাকার হাজির বাজারে শনিবার গুলি চলল। ঘটনায় লিপটন হক নামে এক তৃণমূল কর্মী জখম হয়েছেন। পঞ্চায়েতে তৃণমূল প্রার্থী হওয়া নিয়ে বিবাদের জেরেই গুলি চলে বলে অভিযোগ। দিনহাটা-১ ব্লকের ওকরাবাড়ি এলাকায় পঞ্চায়েতে তৃণমূল টিকিট পেয়েছেন লিপটনের এক আত্মীয়। সেই সূত্রেই বিরোধী গোষ্ঠী আক্রমণ চালায় বলে অভিযোগ। আহত তৃণমূল কর্মীর আত্মীয় নবী করিম মিয়া জানান, “হাজির বাজারে কেনাকাটা করতে গিয়েছিলেন লিপটন। সেই সময় তার উপর আক্রমণ করা হয়। পরে বোমাবাজিও হয়। তৃণমূলের লোকজনই আক্রমণ চালিয়েছে।”

যদিও এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের কথা অস্বীকার করেছেন জগদীশ বসুনিয়া। সিতাইয়ের বিধায়ক বলেন, “দোকানদারদের মধ্যে ঝামেলায় গুলি চলেছে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। ” অন্যদিকে বিজেপি বিধায়ক মিহির গোস্বামী বলেন,“পঞ্চায়েতকেও চোরের আখড়া তৈরি করেছে তৃণমূল। আগামী দিনে এরকম আরও ঘটনা ঘটবে। বিরোধীদের বিরুদ্ধে যে অত্যাচার চলছে পঞ্চায়েত ভোটে মানুষ তার জবাব দেবে।”

গুলিবিদ্ধ তৃণমূল কর্মী লিপটনকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার আত্মীয় বাপ্পা হক বলেন, “চিকিৎসকেরা জানিয়েছেন গুলি কপাল ছুঁয়ে বেড়িয়ে গেছে।” জানা গিয়েছে, উন্নত চিকিৎসার জন্য তাকে কোচবিহার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। যদিও পুলিশের দাবি গুলি চালনার কোনো ঘটনা ঘটেনি। অতিরিক্ত পুলিশ সুপার সানি রাজ জানিয়েছেন গুলি চলেনি।

বিজেপি সবচেয়ে বেশি আসনে প্রার্থী দিয়েছে, তার পর সিপিএম, অনেক পিছিয়ে তৃণমূল


```