Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের

ফের রাজ্যে রেল দুর্ঘটনা, মালদহে লাইনচ্যুত হয়ে উল্টে গেল মালগাড়ি

সোমবার মালদহের হরিশচন্দ্রপুরে লাইনচ্যুত হয়ে উল্টে গেল মালগাড়ির বগি। তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছয় রেলের আধিকারিক ও রেল পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে রেলের আধিকারিকরা।

ফের রাজ্যে রেল দুর্ঘটনা, মালদহে লাইনচ্যুত হয়ে উল্টে গেল মালগাড়ি

শেষ আপডেট: 6 November 2023 15:30

দ্য ওয়াল ব্যুরো: ফের বাংলায় রেল দুর্ঘটনা। এবার লাইনচ্যুত হয়ে উল্টে গেল মালগাড়ির বগি। সোমবার ঘটনাটি ঘটেছে মালদহের হরিশচন্দ্রপুরে।

 সোমবার বেলা ১২:৩০ নাগাদ পাকুর থেকে কাটিহারগামী পাথর বোঝাই একটি মালগাড়ি হরিশ্চন্দ্রপুর স্টেশনের কাছে আপ লাইনে ট্র্যাক পরিবর্তন করতে গিয়ে লাইনচ্যুত হয়ে যায়। উল্টে যায় ওই মালগাড়ির একটি বগি। সমগ্র ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্টেশন চত্বরে। তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছয় রেলের আধিকারিক ও রেল পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে রেলের আধিকারিকরা।

রেল সূত্রে খবর, সোমবার সকালে মালগাড়িটি হরিশচন্দ্রপুর রেলস্টেশনে ওজন প্রক্রিয়ার জন্য দাঁড়িয়েছিল। বেলা ১২টা নাগাদ স্টেশন ছেড়ে পশ্চিম রেলগেটের কাছে যাওয়ার সময়ে আচমকাই লাইনচ্যুত হয়ে যায়। বগি উল্টে গেলেও ওই শাখার রেল পরিষেবা বিশেষ ব্যহত হয়নি। তবে মালগাড়ি উল্টে বড়সড় বিপদ হতে পারত। যাত্রীবাহী ট্রেন হলে বড় দুর্ঘটনা ঘটতে পারত  বলে দাবি এলাকাবাসীর। কীভাবে মালগাড়িটি এমনভাবে উল্টে গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে । আপাতত উল্টে যাওয়া ট্রেনের বগি লাইন থেকে সরানোর কাজ চলছে।

 প্রসঙ্গত, কিছুদিন আগে একইভাবে হরিশচন্দ্রপুরের ভালুকা রেলস্টেশন সংলগ্ন রেললাইনে অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় যাত্রীবাহী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। পরে সেখানে রেলের ট্র্যাকে গর্ত দেখা গিয়েছিল। তবে সোমবার কীভাবে মালগাড়ির বগি উল্টে গেল তা খতিয়ে দেখা শুরু করেছে রেলের আধিকারিকেরা।


```