Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ

মা তারার আবির্ভাব তিথি, সাজো সাজো রব তারাপীঠে, কী মাহাত্ম্য এই দিনের

দ্য ওয়াল ব্যুরো: আজ তারা মায়ের (Maa Tara) আবির্ভাব তিথি। সকাল থেকেই সাজোসাজো রব তারাপীঠে। প্রতি বছরের মত এবারও শারদ উৎসবের পরে তারা মাকে গর্ভগৃহ থেকে বের করে আনা হল। শুক্লা চতুর্দশী তিথিতে সূর্যোদয়ের পর মায়ের পরিচর্যা শুরু হল এদিন। জীবিত

মা তারার আবির্ভাব তিথি, সাজো সাজো রব তারাপীঠে, কী মাহাত্ম্য এই দিনের

শেষ আপডেট: 19 October 2021 07:55

দ্য ওয়াল ব্যুরো: আজ তারা মায়ের (Maa Tara) আবির্ভাব তিথি। সকাল থেকেই সাজোসাজো রব তারাপীঠে। প্রতি বছরের মত এবারও শারদ উৎসবের পরে তারা মাকে গর্ভগৃহ থেকে বের করে আনা হল। শুক্লা চতুর্দশী তিথিতে সূর্যোদয়ের পর মায়ের পরিচর্যা শুরু হল এদিন। জীবিত কুণ্ডু থেকে জল এনে মাকে স্নান করানোর পর রাজবেশে সাজানো হয়। এরপর ছোট বোন মুলুটির মা মৌলিক্ষার মন্দিরের অভিমুখে বসানো হয় তারা মাকে। পুজোর ভিড়ে করোনা সংক্রমণ! কলকাতার হাসপাতালগুলিতে বাড়ল কোভিড টেস্ট আজকের এই বিশেষ তিথিতে অন্যান্য দিনের মতো তারা মায়ের অন্নভোগ হয় না। তাই মন্দিরের সেবায়েতরা উপবাসে থাকেন। দুপুরে লুচি, সুজি ও মিষ্টি সহকারে ভোগ নিবেদন করা হয়। সন্ধায় খিচুড়ি, পোলাও, পাঁচ রকম ভাজা, মাছ, বলির পাঁঠার মাংস দিয়ে ভোগ নিবেদন করা হয়। সেই প্রসাদ খেয়ে উপবাস ভাঙেন সেবাইতরা। কথিত আছে, পাল রাজত্বের সময় শুক্লা চতুর্দশী তিথিতে জয় দত্ত সদাগর স্বপ্নাদেশ পেয়ে শ্মশানের শ্বেত শিমুল বৃক্ষের তলায় পঞ্চমুন্ডির আসনের নিচে থেকে মায়ের শিলা মুর্তি উদ্ধার করেন। সেই মূর্তি স্থাপন করেই মন্দির প্রতিষ্ঠা করে তারা মায়ের পুজো শুরু করেন। তখন থেকেই এই দিনটি তারা মায়ের আবির্ভাব তিথি হিসেবে পালিত হয়ে আসছে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```