Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

সকাল থেকেই তুমুল বৃষ্টি, মাটি সরস্বতী পুজোর আনন্দ

দ্য ওয়াল ব্যুরো: যা আশঙ্কা করা হয়েছিল সেটাই সত্যি হল। সরস্বতী পুজোর সকাল থেকেই তুমুল বৃষ্টি রাজ্যজুড়ে। আকাশের মুখ ভার। আবহাওয়া দফতর জানাচ্ছে, সারাদিন ধরেই চলবে এই বৃষ্টি। ফলে মাটি হতে পারে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে'র আনন্দ। বুধবার ভোররাত থ

সকাল থেকেই তুমুল বৃষ্টি, মাটি সরস্বতী পুজোর আনন্দ

শেষ আপডেট: 29 January 2020 02:51

দ্য ওয়াল ব্যুরো: যা আশঙ্কা করা হয়েছিল সেটাই সত্যি হল। সরস্বতী পুজোর সকাল থেকেই তুমুল বৃষ্টি রাজ্যজুড়ে। আকাশের মুখ ভার। আবহাওয়া দফতর জানাচ্ছে, সারাদিন ধরেই চলবে এই বৃষ্টি। ফলে মাটি হতে পারে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে'র আনন্দ। বুধবার ভোররাত থেকেই শুরু হয় বৃষ্টি। সকাল হতে বৃষ্টির দাপট আরও বাড়ে। শুধু কলকাতা নয়, গোটা রাজ্যেই বৃষ্টি হচ্ছে। কখনও জোরে, তো কখনও হালকা বৃষ্টি হচ্ছে। সরস্বতী পুজোর সকাল থেকেই বাঙালিদের বাড়িতে বাড়িতে বাগদেবীর আরাধনায় জোর আয়োজনে মাতেন সবাই। কিন্তু এই বৃষ্টিতে সবার মুখ ভার। পুজোর আনন্দটাই যে মাটি করে দিল এই বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামীকালও হালকা বৃষ্টি হবে কোথাও কোথাও। তবে ধীরে ধীরে এই বৃষ্টির পরিমাণ কমবে আগামীকাল থেকেই। গতকাল আইএমডি-র ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মঙ্গলবার রাত থেকেই তাপমাত্রা বেশ খানিকটা বাড়বে। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ৩০ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার বাংলাদেশ ভূ-খণ্ডেই মূলত বৃষ্টি হবে। ফলে বাংলাদেশ লাগোয়া জেলা যেমন নদীয়া, মুর্শিদাবাদ এবং দুই চব্বিশ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩১ তারিখ শুক্রবার থেকে আকাশ পরিষ্কার হবে দক্ষিণবঙ্গে। রোদঝলমলে দিনের সঙ্গে পাল্লা দিয়ে নামবে পারদ। দিন থাকবে শুষ্ক। তবে ৩০ তারিখের পর দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও, বর্ষণ চলবে উত্তরবঙ্গে। ৩১ তারিখ দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ১ ফেব্রুয়ারির পর উত্তরবঙ্গের আবহাওয়ার উন্নতি হবে বলেই মত আবহবিদদের। চলতি মরশুমে শীত আসতে বেশ দেরি হয়েছিল বাংলায়। তার গতিপ্রকৃতিও ছিল বেজায় খামখেয়ালি। আবহাওয়া দফতর জানিয়েছিল, শীতের প্রধান নিয়ন্ত্রক পশ্চিমী ঝঞ্ঝার খামখেয়ালি চরিত্রের জন্যই এই মরশুমে শীতের প্রকৃতিও ছিল অদ্ভুত। প্রতিবছর মকর সংক্রান্তিতে জাঁকিয়ে ঠান্ডা থাকে বাংলায়। তবে এবছর একেবারেই শীত ছিল না মকর সংক্রান্তিতে। বলা ভাল, ওই দিন থেকেই তাপমাত্রা আচমকাই বাড়তে শুরু করেছিল। দিনে গরম আর সন্ধের পর হাল্কা শিরশিরানি এটাই হয়ে গিয়েছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের শীতের বৈশিষ্ট্য। তবে যাওয়ার আগে বাংলায় মরণ কামড় বসিয়ে যাবে শীত। হাওয়া অফিসের পূর্বাভাস উত্তর থেকে দক্ষিণ জানুয়ারির শেষ কয়েক দিন ফের ঠান্ডায় কাঁপবে গোটা রাজ্য।

```