Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

স্বামীর সঙ্গে প্রিয় বান্ধবীর প্রেম! শায়েস্তা করতে চোখে লঙ্কার গুঁড়ো ছেটালেন স্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: স্বামীর সঙ্গে প্রিয় বান্ধবীর প্রেম! মেনে নিতে না পেরে ভরা বাজারেই বান্ধবীর মুখে চোখে শুকনো লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিলেন মহিলা। এখানেই শেষ নয়। সাধের বান্ধবীর মাথাও ফাটিয়েছেন লোহার রড দিয়ে মেরে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে গোপ

স্বামীর সঙ্গে প্রিয় বান্ধবীর প্রেম! শায়েস্তা করতে চোখে লঙ্কার গুঁড়ো ছেটালেন স্ত্রী

শেষ আপডেট: 11 July 2019 16:53

দ্য ওয়াল ব্যুরো: স্বামীর সঙ্গে প্রিয় বান্ধবীর প্রেম! মেনে নিতে না পেরে ভরা বাজারেই বান্ধবীর মুখে চোখে শুকনো লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিলেন মহিলা। এখানেই শেষ নয়। সাধের বান্ধবীর মাথাও ফাটিয়েছেন লোহার রড দিয়ে মেরে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে গোপীবল্লভপুর থানার টিকায়েতপুর গ্রামে। এই গ্রামেরই বাসিন্দা সাবিত্রী খামরী। তাঁর প্রিয় বান্ধবীর নাম তরুলতা শিট। দু'জনের স্বামীও নাকি একে অন্যের দারুণ বন্ধু। প্রতিবেশীরা জানিয়েছেন, দুই পরিবারের মধ্যেই অত্যন্ত সুসম্পর্ক ছিল। একে অন্যের বাড়িতে যাতায়াত লেগেই থাকত। কিন্তু আচমকাই তরুলতার সঙ্গে নিজের স্বামীর অবৈধ সম্পর্কের কথা জানতে পারেন সাবিত্রী। আর সেই থেকেই গণ্ডগোলের সূত্রপাত। পুলিশ জানিয়েছে, বুধবার সন্ধ্যায় গোপীবল্লভপুর থানার ফানিয়ামারা এলাকায় একটি বাজারের মধ্যে তরুলতার চোখে সাবিত্রী লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দেন বলে অভিযোগ, এরপর লোহার রড দিয়ে তরুলতাকে মারধরও করে সাবিত্রী। মাথা ফেটে যায় তরুলতার। গুরুতর জখম অবস্থায় বছর পঁয়ত্রিশের তরুলতা বর্তমানে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে খবর, বছর দুয়েক আগে তরুলতাদেবীর সঙ্গে সাবিত্রীদেবীর স্বামী পেশায় রাজমিস্ত্রি মতিলাল খামরীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মাস ছয়েক আগে বিষয়টি জানাজানি হতেই দুই বান্ধবীর মধ্যে খুব ঝামেলা হয়। এমনকী দুজনের মধ্যে কথা বলাও বন্ধ হয়ে গিয়েছিল। সাবিত্রীদেবী, তরুলতাকে তাঁর স্বামীর সঙ্গে যোগাযোগ রাখতে বারণ করেছিল। কিন্তু তারপরও তরুলতার সঙ্গে মতিলালের প্রেমের সম্পর্কে কোন ছেদ পড়েনি। বরং দিনদিন বেড়েছে যোগাযোগ, গভীর হয়েছে প্রেম। সাবিত্রীদেবী জানিয়েছেন, কয়েকদিন আগে তিনি জানতে পারেন তাঁর স্বামীর সঙ্গে তরুলতার প্রেমের সম্পর্ক এখনও রয়েছে। এরপরই বান্ধবীকে উচিত শাতি দেবার ফন্দি আঁটেন সাবিত্রী। স্থানীয়রা জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় ঘটনাস্থল দিয়ে তরুলতা সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় সাবিত্রী তরুলতার চোখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দেন। তারপর তিনি তরুলতাকে লোহার রড দিয়ে মারধর করেন বলে অভিযোগ। এই ঘটনার পর তরুলতার দেওর সদানন্দ শিটের অভিযোগের ভিত্তিতে পুলিস সাবিত্রী খামরীকে গ্রেফতার করেছে। শুক্রবার তাঁকে ঝাড়গ্রাম আদালতে তোলা হবে।

```