Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

বছর শেষেও কনকনে শীতে কাঁপবে কলকাতা, সপ্তাহান্তে ফের পারদ পতনের পূর্বাভাস হাওয়া অফিসের

দ্য ওয়াল ব্যুরো: বড়দিনে শহর কলকাতায় যে শীতের আমেজ থাকবে সেই পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। এবার হাওয়া অফিস জানাল নতুন বছরের শুরু পর্যন্ত বজায় থাকবে শীত। পরিসংখ্যান অনুযায়ী পারদ চড়লেও শীতের কনকনে ভাব কমবে না। বরং আরও বেশ কয়েকদিন

বছর শেষেও কনকনে শীতে কাঁপবে কলকাতা, সপ্তাহান্তে ফের পারদ পতনের পূর্বাভাস হাওয়া অফিসের

শেষ আপডেট: 25 December 2019 05:22

দ্য ওয়াল ব্যুরো: বড়দিনে শহর কলকাতায় যে শীতের আমেজ থাকবে সেই পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। এবার হাওয়া অফিস জানাল নতুন বছরের শুরু পর্যন্ত বজায় থাকবে শীত। পরিসংখ্যান অনুযায়ী পারদ চড়লেও শীতের কনকনে ভাব কমবে না। বরং আরও বেশ কয়েকদিন হাড়কাঁপানো শীত টের পাবেন শহরবাসী। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেও ফের একধাক্কায় পারদ পতন হতে পারে অনেকটাই। বুধবার ২৫ ডিসেম্বর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিনের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে বেশ কয়েক ডিগ্রি। তবে বাতাসের শিরশিরানি বেশ ভালোই বোঝা যাচ্ছে। তাপমাত্রা বাড়লেও শীত একটুও কমেনি। বরং বছরের শেষ কয়েকদিনে দক্ষিণবঙ্গের বাসিন্দারা জমিয়ে শীত উপভোগ করতে পারবেন বলেই মত আবহবিদদের। গত সপ্তাহে জাঁকিয়ে শীত পড়েছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পৌষের শুরুতেই একলাফে পারদ নেমেছিল বেশ অনেকটাই। পরিসংখ্যান বলছে ২ দিনে পারদ পতন হয়েছিল প্রায় ৭ ডিগ্রি। সপ্তাহের মাঝে একধাক্কায় একদিনে পারদ নেমেছিল ৩ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াসেরও কম। বাঁকুড়া-বীরভূম-সহ একাধিক জেলায় তাপমাত্রা নেমেছিল ৮ ডিগ্রি সেলসিয়াসে। উত্তুরে হাওয়ার দাপটে রাতারাতি পারদ পতন হয়েছিল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে চলতি সপ্তাহের শুরু থেকেই একটু একটু করে বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা। পাশাপাশি মেঘলা আকাশ এবং বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে ভোরের দিকে প্রায় প্রতিদিনই ঘন কুয়াশা দেখা যাচ্ছে। আপাতত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে গেলেও উত্তর-পশ্চিমের পার্বত্য অঞ্চল থেকে হিমশীতল হাওয়া ভূ-খণ্ডে প্রবেশের পথে সামান্য বাধা হয়ে দাঁড়িয়েছে এই ঘন কুয়াশা। তবে তাতে ঠান্ডার বিশেষ হেরফের হয়নি। চলতি সপ্তাহের শেষের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যের কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে ফের জাঁকিয়ে শীত পড়বে বলেই মত আবহবিদদের। সপ্তাহান্তে বৃষ্টি হলে পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় ঠান্ডা আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

```