Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বত

‘হ্যালো! একদম প্রাণে মেরে দেব’, একাধিকবার তৃণমূল বিধায়ককে হুমকির অভিযোগ

দ্য ওয়াল ব্যুরো: ফোন তুললেই এ প্রান্ত থেকে হ্যালো বলার আগেই ও প্রান্ত থেকে আসছে খুনের হুমকি। আর হুমকি পাচ্ছেন কে? না খোদ তৃণমূল কংগ্রেসের বিধায়ক। চন্দ্রকোণা টাউনের বিধায়ক ছায়া দলুইকে একটি নির্দিষ্ট নম্বর থেকে ফোন করে বেশ কিছু দিন ধরেই খুনে

‘হ্যালো! একদম প্রাণে মেরে দেব’, একাধিকবার তৃণমূল বিধায়ককে হুমকির অভিযোগ

শেষ আপডেট: 9 November 2018 07:13

দ্য ওয়াল ব্যুরো: ফোন তুললেই এ প্রান্ত থেকে হ্যালো বলার আগেই ও প্রান্ত থেকে আসছে খুনের হুমকি। আর হুমকি পাচ্ছেন কে? না খোদ তৃণমূল কংগ্রেসের বিধায়ক। চন্দ্রকোণা টাউনের বিধায়ক ছায়া দলুইকে একটি নির্দিষ্ট নম্বর থেকে ফোন করে বেশ কিছু দিন ধরেই খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। চন্দ্রকোণা টাউন থানায় অভিযোগও দায়ের করেছেন বিধায়ক। শুধু ছায়া দলুই নয়, ওই অঞ্চলের একাধিক শাসক দলের নেতৃত্ব ফোনে প্রাণনাশের হুমকি পেয়েছেন বলে জানা গিয়েছে। পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষ, চন্দ্রকোনা টাউনের তৃণমূল নেতা তপন কুণ্ডু-সহ একাধিক তৃণমূল নেতার ফোনে হুমকি ফোন এসেছে বলে অভিযোগ দায়ের হয়েছে থানায়। বিধায়ক ছায়া দলুই বলেন, “কেন, কী কারণে, কারা এই হুমকি দিচ্ছে জানি না। ফোন তুললেই খুনের হুমকি দিচ্ছে। কিছু বললেই অশ্রাব্য গালাগাল দিচ্ছে ও প্রান্ত থেকে। তবে আমরা ভয় পাই না। জানি মানুষ আমাদের সঙ্গে আছে। পুলিশকে জানানো হয়েছে। প্রশাসন যা ব্যবস্থা নেওয়ার নেবে। চন্দ্রকোণা  টাউন থানার ওসি সুদীপ ঘোষাল বলেন, “আমরা মোবাইল নম্বরের সূত্র ধরে তদন্ত শুরু করেছি। আশা করছি খুব শিগগির অপরাধী ধরা পড়বে।”

```