Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

নথি যাচাই না করেই শিক্ষক নিয়োগ! হাইকোর্টে প্রশ্নের মুখে প্রাথমিক শিক্ষা সংসদ

দ্য ওয়াল ব্যুরো: এক গাফিলতি ধরতে গিয়ে আরও ডজনখানেক বেরিয়ে পড়ল। প্রয়োজনীয় নথি না দেখিয়ে প্রাথমিক স্কুলে শিক্ষকের চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল এক ব্যক্তির বিরুদ্ধে। সেই কারচুপি ধরে ফেলে প্রাথমিক শিক্ষা সংসদ। তাঁকে বরখাস্ত করা হয়। অভিযু

নথি যাচাই না করেই শিক্ষক নিয়োগ! হাইকোর্টে প্রশ্নের মুখে প্রাথমিক শিক্ষা সংসদ

শেষ আপডেট: 27 August 2021 17:22

দ্য ওয়াল ব্যুরো: এক গাফিলতি ধরতে গিয়ে আরও ডজনখানেক বেরিয়ে পড়ল। প্রয়োজনীয় নথি না দেখিয়ে প্রাথমিক স্কুলে শিক্ষকের চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল এক ব্যক্তির বিরুদ্ধে। সেই কারচুপি ধরে ফেলে প্রাথমিক শিক্ষা সংসদ। তাঁকে বরখাস্ত করা হয়। অভিযুক্ত শিক্ষকই এবার কলকাতা হাইকোর্টে মামলা ঠুকে দিয়েছেন। শুধু তাই নয়, তাঁর মতোই আরও ১২ জন একইভাবে কারচুপি করে প্রাথমিক স্কুলে শিক্ষকের পদে বহাল হয়েছেন, সে তালিকাও আদালতে পেশ করেছেন তিনি। আর তাতেই প্রাথমিক শিক্ষা সংসদ বড় প্রশ্নের মুখে পড়ে গিয়েছে। হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মামলাটি জনস্বার্থ মামলা হিসেবে দেখার নির্দেশ দিয়ে যাবতীয় তথ্যপ্রমাণ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের বেঞ্চে পাঠানোর নির্দেশ দিয়েছেন। জানা গেছে, অভিযুক্ত শিক্ষক যে ১২ জনের তালিকা দিয়েছেন তাঁদের কেউই টেট পরীক্ষার নথি না দেখিয়েই চাকরি পেয়েছেন। প্রত্যেকেই উত্তর দিনাজপুরের বাসিন্দা। বৈধ নথিপত্র না দেখিয়ে কীভাবে এতজন ভুয়ো শিক্ষক নিয়োগ করা হল সে নিয়ে প্রশ্নের মুখে পড়েছে প্রাথমিক শিক্ষা সংসদ। রাজ্যে শিক্ষক নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ আগেও উঠেছে। কিছুদিন আগেই মেডিক্যাল কলেজগুলিতে চিকিৎসক নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ উঠেছিল। তা নিয়ে তোলপাড় শুরু হয় গোটা রাজ্যে। তাছাড় প্রাথমিক উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে হাজারো মামলা জমা পড়েছে হাইকোর্টে। কিছুদিন আগেই উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ তালিকাও প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন, সেখানেও শিক্ষক নিয়োগ প্যানেলে অনিয়ম নিয়ে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। এবার প্রাথমিকে ভুয়ো শিক্ষক নিয়োগের অভিযোগ উঠল।

```