Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?

বর্ধমানে পুকুরে মিলল বিরল হলুদ ‘অ্যালবিনো’ প্রজাতির কচ্ছপ, তুলে দেওয়া হল বন দফতরের হাতে

দ্য ওয়াল ব্যুরো: ওড়িশার বালাসোরের পরে এবার পশ্চিমবঙ্গের বর্ধমানে উদ্ধার হল হলুদ রঙের বিরল ‘অ্যালবিনো’ প্রজাতির কচ্ছপ। এই কচ্ছপ উদ্ধার হয় একটি পুকুর থেকে। স্থানীয়রা সেটি উদ্ধার করেন। তারপরে বন দফতরের হাতে সেটি তুলে দেওয়া হয়। গত ২৭ অক্টোবর ন

বর্ধমানে পুকুরে মিলল বিরল হলুদ ‘অ্যালবিনো’ প্রজাতির কচ্ছপ, তুলে দেওয়া হল বন দফতরের হাতে

শেষ আপডেট: 30 October 2020 11:03

দ্য ওয়াল ব্যুরো: ওড়িশার বালাসোরের পরে এবার পশ্চিমবঙ্গের বর্ধমানে উদ্ধার হল হলুদ রঙের বিরল ‘অ্যালবিনো’ প্রজাতির কচ্ছপ। এই কচ্ছপ উদ্ধার হয় একটি পুকুর থেকে। স্থানীয়রা সেটি উদ্ধার করেন। তারপরে বন দফতরের হাতে সেটি তুলে দেওয়া হয়। গত ২৭ অক্টোবর নিজের টুইটার অ্যাকাউন্টে এই কচ্ছপ উদ্ধার হওয়ার কথা জানান ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার দেবাশিস শর্মা। তিনি লেখেন, “আজ বর্ধমানের একটি পুকুর থেকে এক হলুদ কচ্ছপ উদ্ধার হয়েছে। এটি বিরল প্রজাতির ফ্ল্যাপশেল কচ্ছপ।” https://twitter.com/deva_iitkgp/status/1321105721874771968?s=19 তিনি আরও বলেন, “এটি একটি অ্যালবিনো প্রজাতির কচ্ছপ। কোনও রকমের জিনগত পরিবর্তনের ফলে এটির গায়ের রং হলুদ হয়ে গিয়েছে। কারণ এই প্রজাতির কচ্ছপ সাধারণত হলুদ রংয়ের হয় না। তার মানে কোনও শারীরিক পরিবর্তনের ফলে তা হয়েছে।” আর এক ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার রেমস পাণ্ডে এই ছবি শেয়ার করেন। তিনি লেখেন, “সম্প্রতি এই ধরনের ঘটনা দ্বিতীয়বার ঘটল। এর আগে ওড়িশার বালাসোরে একটি ফ্ল্যাপশেল কচ্ছপ পাওয়া গিয়েছিল। জিনের কতটা পরিবর্তনের ফলে এই পরিবর্তন দেখা যাচ্ছে তা এখনও স্পষ্ট নয়।” https://twitter.com/rameshpandeyifs/status/1321108597678379014?s=19   এর আগে গত ২০ জুলাই ওড়িশার বালাসোর জেলার একটি গ্রামের বাসিন্দারা এই বিরল দৃশ্যের সাক্ষী থাকেন। ভুবনেশ্বর থেকে ১৯৬ কিলোমিটার দূরের এই গ্রামের বাসিন্দারা প্রথমটাই দেখে বুঝতেই পারেননি আদতে সেটি কী। বেশ কিছুক্ষণ পরে তাঁরা বুঝতে পারেন হলুদ রঙের একটি কচ্ছপের দেখা তাঁরা পেয়েছেন। সেটিকে উদ্ধার করেন তাঁরা। বালাসোরের এক ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন ভানুমিত্র আচার্য জানান, এই প্রজাতির কচ্ছপ খুবই বিরল। তিনি জানান, “যে কচ্ছপটিকে উদ্ধার করা হয়েছে, তার খোলস- সহ পুরো শরীরটা হলুদ রঙের। এই ধরনের কচ্ছপ খুবই বিরল। আমি নিজে এই ধরনের কচ্ছপ আগে দেখিনি।” ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের এক অফিসার সুশান্ত নন্দ টুইটারে লেখেন, এই হলুদ কচ্ছপটি সম্ভবত অ্যালবিনো প্রজাতির। কচ্ছপটিকে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়। তার কয়েক মাস পরে একই প্রজাতির কচ্ছপ ধরা পড়ল বর্ধমানে। এই ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে প্রাণী বিশেষজ্ঞদের মধ্যে।

```