Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

চৈতন্যদেবের সবচেয়ে বড় মূর্তি হবে তমলুকে, কীর্তনে অংশ নিয়ে ঘোষণা শুভেন্দুর

দ্য ওয়াল ব্যুরো: কীর্তনের প্রতি তাঁর টানের কথা বাংলার রাজনৈতিক মহলের অনেকেরই জানা। কয়েকদিন আগেই দেখা গিয়েছিল পূর্ব মেদিনীপুরের খেজুরিতে অনুকুল ঠাকুরের ভক্তদের একটি অনুষ্ঠানে কীর্তনে অংশ নিয়েছেন রাজ্যের পরিবহণ, সেচ ও জলসম্পদ উন্নয়নমন্ত্রী শু

চৈতন্যদেবের সবচেয়ে বড় মূর্তি হবে তমলুকে, কীর্তনে অংশ নিয়ে ঘোষণা শুভেন্দুর

শেষ আপডেট: 29 February 2020 14:33

দ্য ওয়াল ব্যুরো: কীর্তনের প্রতি তাঁর টানের কথা বাংলার রাজনৈতিক মহলের অনেকেরই জানা। কয়েকদিন আগেই দেখা গিয়েছিল পূর্ব মেদিনীপুরের খেজুরিতে অনুকুল ঠাকুরের ভক্তদের একটি অনুষ্ঠানে কীর্তনে অংশ নিয়েছেন রাজ্যের পরিবহণ, সেচ ও জলসম্পদ উন্নয়নমন্ত্রী শুভেন্দু অধিকারী। তমলুক শহরে মহাপ্রভু চৈতন্য দেবের ৫১১ তম আগমন দিবস উপলক্ষে বিরাট উৎসবের আয়জন করা হয়েছিল। তাতে মন্ত্রী শুধু যোগই দিলেন না। কয়েকশো খোল-করতাল সহযোগে সারা তমলুক শহর পরিক্রমাতেও পা মেলালেন নন্দীগ্রামের বিধায়ক। এদিন তমলুকের রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ড থেকে হাজার হাজার ভক্ত বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেযন। তাতে সামিল হন পরিবহণমন্ত্রী। মহাপ্রভু মন্দিরের সেবায়েত-সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্ত অংশ নেন এই শোভাযাত্রায়। মহিলাদের উপস্থিতিও ছিল নজরকাড়া। কলকাতার ইসকন মন্দির থেকেও ভক্তরা যোগদেন ওই অনুষ্ঠানে। মন্ত্রী খোল বাজিয়ে এই শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ঘোষণা করেন বিশ্বের মধ্যে সবচেয়ে বড় (৫১ ফুট) চৈতন্য দেবের মূর্তি স্থাপন হবে এই তমলুকে। ৯১৬ বঙ্গাব্দের ফাল্গুনের শুক্লা পঞ্চমীতে নীলাচলে যাওয়ার পথে তমলুকে বেশ কিছু দিন ছিলেন চৈতন্যদেব। সেই দিনের কথা স্মরণ করে প্রতিবার আগমন দিবস উদযাপিত হয় তমলুকে। এদিন মন্ত্রীর পাশাপাশি ওই শোভা যাত্রায় উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ সেন, ভাইস চেয়ারম্যান শ্যামল আদক-সহ একাধিক কাউন্সিলর। যদিও এই অনুষ্ঠানে মন্ত্রী ও তৃণমূলের জনপ্রতিনিধিদের অংশগ্রহণ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।  দলের তমলুক সাংগঠনিক সভাপতি নবারুণ নায়েক বলেন, “ঠেকায় পড়ে ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে টিকিয়ে রাখার চেষ্টা করছেন। সামনেই পুরসভার ভোট। ভোটের জন্যই এমন বোধোদয় হয়েছে।”

```