Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?আরব দুনিয়ায় অশান্তির মেঘ সরছে? আমেরিকা-ইরান যুদ্ধবিরতি বাড়াতে সবুজ সঙ্কেত, ‘নীতিগত’ সায় দুপক্ষের

উল্টোডাঙা উড়ালপুলে ফাটল, তীব্র যানজট, গুটিকয়েক অটো নিচ্ছে লাগামছাড়া ভাড়া, অসহায় নিত্যযাত্রীরা

দ্য ওয়াল ব্যুরো: উল্টোডাঙা উড়ালপুলের একাধিক জায়গায় ফাটল দেখা দিয়েছে। মঙ্গলবার সন্ধ্যাতেই ছড়িয়ে পড়েছিল খবর। দেখা দিয়েছিল তীব্র যানজট। সব কিছুর সঙ্গে পাল্লা দিয়ে চড়চড় করে বেড়ে গিয়েছিল অটো ভাড়াও। উল্টোডাঙা থেকে রোজ যাঁরা সল্টলেক এবং সেক্টর ফা

উল্টোডাঙা উড়ালপুলে ফাটল, তীব্র যানজট, গুটিকয়েক অটো নিচ্ছে লাগামছাড়া ভাড়া, অসহায় নিত্যযাত্রীরা

শেষ আপডেট: 10 July 2019 07:49

দ্য ওয়াল ব্যুরো: উল্টোডাঙা উড়ালপুলের একাধিক জায়গায় ফাটল দেখা দিয়েছে। মঙ্গলবার সন্ধ্যাতেই ছড়িয়ে পড়েছিল খবর। দেখা দিয়েছিল তীব্র যানজট। সব কিছুর সঙ্গে পাল্লা দিয়ে চড়চড় করে বেড়ে গিয়েছিল অটো ভাড়াও। উল্টোডাঙা থেকে রোজ যাঁরা সল্টলেক এবং সেক্টর ফাইভে যাতায়াত করেন, তাঁরা জানেন এ চত্বরে অটোই অন্যতম ভরসা। তাই মঙ্গলবার সন্ধ্যায় যানজট দেখেই নিত্যযাত্রীদের আশঙ্কা ছিল বুধবার সকাল থেকেই হু হু করে বাড়বে অটো ভাড়া। হয়েছেও ঠিক তাই। উল্টোডাঙা থেকে সিটি সেন্টার ওয়ান পর্যন্ত ভাড়া নেওয়া হয়েছে ৪০ থেকে ৪৫ টাকা পর্যন্ত। এমনিতে এই রুটের ভাড়া ১২ টাকা। সেক্টর ফাইভের ক্ষেত্রে দর আরও বেশি। প্যাসেঞ্জার পেলেই ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত দর হাঁকাচ্ছেন অটোচালকরা। নিরুপায় যাত্রীদের একাংশ বাধ্য হচ্ছেন এই অতিরিক্ত ভাড়া দিতে। নিত্য যাত্রীদের একটা বড় অংশের অভিযোগ, রীতিমতো রংবাজি চালাচ্ছেন অটো চালকরা। যেমন ইচ্ছে ভাড়া চাওয়া হচ্ছে। প্রতিবাদ করলে সটান বলে দেওয়া হচ্ছে, "উঠলে উঠুন, নইলে সরে দাঁড়ান।" মঙ্গলবার সন্ধের পর থেকেই দেখা গিয়েছিল কাতারে কাতারে লোক রাস্তায় হাঁটছেন। সকলেরই প্রায় ট্রেন ধরার তাড়া রয়েছে। তাই দ্রুত বিধাননগর স্টেশনে পৌঁছনোর জন্য হাঁটাকেই সম্বল করেছেন তাঁরা। কারণ অটোচালকদের একাংশ যে ভাবে জুলুম করে ভাড়া চাইছেন, সেটা দেওয়া অসম্ভব। একই দৃশ্য দেখা গেল বুধবার সকালেও। কিন্তু কী বলছেন অটোচালকরা? উল্টোডাঙা থেকে সল্টলেকের বিভিন্ন রুটের অটোচালকদের বক্তব্য সেক্টর ফাইভ থেকে উল্টোডাঙা আসতে সময় লাগছে প্রায় দেড় ঘণ্টা। তার মধ্যে বেশ কিছু জায়গায় গাড়ি ঘুরিয়ে দিচ্ছে পুলিশ। এক অটোচালকের কথায়, "সল্টলেক গেট থেকে গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে বাঁ-দিকে। ফলে সোজা রাস্তায় হাডকো মোড় আসার বদলে কাঁকুরগাছি বা ইএসআই হাসপাতাল ঘুরে আসতে হচ্ছে অটোচালকদের। এক কিলোমিটারের রাস্তার বদলে যেতে হচ্ছে প্রায় তিন কিলোমিটার। ফলে গ্যাসও পুড়ছে অতিরিক্ত। একটু আমাদের কথাও তো ভাবুন।" আর এক অটোচালক বলেন, "এতো ঘুরে আসার বদলে যা ভাড়া তার থেকে ৫ টাকা বেশি চাইছি। তাতেও মেজাজ দেখাচ্ছেন প্যাসেঞ্জাররা। আমরা ২০ মিনিটের রাস্তা দেড় ঘণ্টা ধরে আসছি। আমাদের চারটে ট্রিপের বদলে একটা ট্রিপ হচ্ছে। সেটা কে দেখবে বলুন? আমাদেরও তো সবটা ম্যানেজ করতে হবে।" উল্টোডাঙা ফ্লাইওভারে ফাটলের ফলে যানজটের সমস্যা কবে মিটবে সে ব্যাপারে জানা যায়নি কিছুই। সূত্রের খবর, তিনদিন বন্ধ থাকবে উড়ালপুল। বিকল্প রাস্তার খোঁজ চালাচ্ছে প্রশাসন। আপাতত এয়ারপোর্টগামী সব গাড়িকেই চিংড়িঘাটা উড়ালপুলের রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তবে এই সব কিছুর জেরে যে নিত্যযাত্রীদের আরও বেশ কিছুদিন 'অটো সন্ত্রাস' ভোগ করতে হবে, সে কথা বলছেন অনেকেই।

```