Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

নুসরতকে দেখতে সুন্দর, আমি অত সুন্দর নই, হাসনাবাদে মমতার কথায় হাসির ফোয়ারা

দ্য ওয়াল ব্যুরো: তাঁর জীবনযাপনে কোনওকালেই আড়ম্বর নেই। ওই সুতির শাড়ি, হাওয়াই চটি। ওটাই তাঁর ইউএসপি। নিজের প্রতি যে খুব যত্ন নেন তাও না। তবে হাঁটেন নিয়মিত। হাঁটা তাঁর নেশা। হেঁটে হেঁটে বাড়তি মেদ ঝরিয়ে এখন তিনি ছিপছিপে। এ হেন বাংলার মুখ্যমন্ত্

নুসরতকে দেখতে সুন্দর, আমি অত সুন্দর নই, হাসনাবাদে মমতার কথায় হাসির ফোয়ারা

শেষ আপডেট: 11 May 2019 14:50

দ্য ওয়াল ব্যুরো: তাঁর জীবনযাপনে কোনওকালেই আড়ম্বর নেই। ওই সুতির শাড়ি, হাওয়াই চটি। ওটাই তাঁর ইউএসপি। নিজের প্রতি যে খুব যত্ন নেন তাও না। তবে হাঁটেন নিয়মিত। হাঁটা তাঁর নেশা। হেঁটে হেঁটে বাড়তি মেদ ঝরিয়ে এখন তিনি ছিপছিপে। এ হেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে কেমন দেখতে তা নিয়ে কোনও কালেই কথা বলেননি। কিন্তু বললেন শনিবার। বসিরহাট কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী নুসরত জাহানের সমর্থনে জনসভা করতে গিয়ে সহজ, সরল এবং খোলামেলা ভাবে বললেন, “নুসরতকে দেখতে খুব সুন্দর। আমি অত সুন্দর নই।” এ দিন হাসনাবাদের জনসভায় নুসরতকে পাশে দাঁড় করিয়ে, মুষ্টিবদ্ধ হাত উপরে তুলে মুখ্যমন্ত্রী বলেন, “নুসরত আমাদের ঘরের মেয়ে। ও মুসলিম আমি হিন্দু। আমাদের মধ্যে হিন্দু-মুসলিম কোনও ভেদাভেদ নেই। নুসরতের যেমন রক্ত, আমারও তাই। ওর দু'টো চোখ, আমারও দু'টো। ওর দু'টো পা, আমারও দুটো। ওর দু'টো কিডনি, আমারও দু'টো। নুসরতের একটা লিভার, আমারও একটা। পার্থক্য একটাই, ও দেখতে সুন্দর, আমি দেখতে সুন্দর নই।" মুখ্যমন্ত্রীর মুখ এ কথা শুনেই মঞ্চের নেতারা আর উপস্থিত জনতা অট্টহাসিতে ফেটে পড়েন। হেসে ফেলেন নুসরতও। তখন দিদি বলেন, “আরে সবসময় ওইরকম গম্ভীর হলে হবে! মাঝে মাঝে হাসাতেও তো হবে!” দীর্ঘদিন ধরেই বিজেপি-র বিরুদ্ধে বিভাজনের রাজনীতি নিয়ে সরব মমতা। গেরুয়া শিবির সাম্প্রদায়িকতার আগুন নিয়ে খেলছে বলেও অভিযোগ করেছেন মমতা। মানুষের মধ্যে যে আসলে কোনও বিভেদ নেই, তা বোঝাতেই হাত, পা, কিডনি, লিভার, চোখের প্রসঙ্গ আনেন তৃণমূলনেত্রী। হাড়োয়ার মতো হাসনাবাদের সভাতেও নুসরতের একটি মন্তব্য (তিন তালাক নিয়ে) দুঃখ পেতে বারণ করেন মুখ্যমন্ত্রী। বলেন, “ও ছোট মেয়ে রাজনীতির কিছু বোঝে না। আমরা ধর্মনিরপেক্ষ দল। দলের স্ট্যান্ডই ওর স্ট্যান্ড।”

```