Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

#Breaking: আজ রাত ১০টা থেকেই মদ বিক্রি বন্ধ কলকাতা সহ ৯ কেন্দ্রে

দ্য ওয়াল ব্যুরো: বুধবার নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছিল বৃহস্পতিবার রাত ১০টার মধ্যেই নির্বাচনী প্রচার শেষ করতে হবে বাংলার নয় কেন্দ্রে। বৃহস্পতিবার কমিশনের নির্দেশে এক্সাইজ দফতর জানিয়ে দিল কলকাতা সহ যে নয় কেন্দ্রে রবিবার নির্বাচন হবে, সেই নয়

#Breaking: আজ রাত ১০টা থেকেই মদ বিক্রি বন্ধ কলকাতা সহ ৯ কেন্দ্রে

শেষ আপডেট: 16 May 2019 11:56

দ্য ওয়াল ব্যুরো: বুধবার নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছিল বৃহস্পতিবার রাত ১০টার মধ্যেই নির্বাচনী প্রচার শেষ করতে হবে বাংলার নয় কেন্দ্রে। বৃহস্পতিবার কমিশনের নির্দেশে এক্সাইজ দফতর জানিয়ে দিল কলকাতা সহ যে নয় কেন্দ্রে রবিবার নির্বাচন হবে, সেই নয় কেন্দ্রে আজ রাত ১০টা থেকেই মদ বিক্রি বন্ধ করতে হবে। এইসব এলাকায় শুধু মদের দোকানই নয়, কোনও বার বা রেস্তোরাঁতেও মদ বিক্রি করা যাবে না রাত ১০টার পর থেকে। বৃহস্পতিবার এক্সাইজ দফতরের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশিকায় বলা হয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশের পরেই এই নির্দেশিকা জারি হয়েছে। সপ্তম দফার নির্বাচনের আগে নয় কেন্দ্র, অর্থাৎ কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, দমদম, বারাসাত ও বসিরহাট এলাকায় মদ বিক্রি আজ রাত ১০টার পর থেকে বন্ধ করতে হবে। এই এলাকাগুলি যে কয়েকটি এক্সাইজ জেলার মধ্যে পড়ে, সেগুলি হলো কলকাতা ( উত্তর ), কলকাতা ( দক্ষিণ ), বিধাননগর, আলিপুর, বারুইপুর, ডায়মন্ড হারবার, সুন্দরবন এবং উত্তর ২৪ পরগণা ( গ্রামীণ )। এই সব এলাকার এক্সাইজ অফিসারদের দায়িত্ব দেওয়া হয়েছে, এলাকায় যাতে কোনও জায়গায় মদ বিক্রি বা বিলি না করা হয়। এই নির্দেশিকায় বলা হয়েছে-
  • বৃহস্পতিবার রাত ১০টা থেকে রবিবার ভোট মেটা পর্যন্ত এই এলাকার কোনও মদের দোকান যেন খোলা না থাকে।
 
  • শুধু মদের দোকান নয়, কোনও হোটেল, রেস্তোরাঁ, ট্যুরিস্ট লজ, গেস্ট হাউস কোনও জায়গায় যেন মদ বিক্রি বা দিলি না করা হয়।
 
  • এই সময়ের মধ্যে যে সব জায়গায় মদের গোডাউন থাকে, সেখানে এক্সাইজ বিভাগের পুলিশ নজর রাখবেন। গোডাউন থেকে যেন মদ বাইরে না বেরোয়।
 
  • এই পুরো ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে এক্সাইজ জেলাগুলিকে। তারা সরাসরি রিপোর্ট করবে হেড অফিসে।
 
  • বৃহস্পতিবার রাত ১০টা থেকে রবিবার ভোট মেটা পর্যন্ত কেউ যদি এক্সাইজ বিভাগের এই নির্দেশিকা অমান্য করে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার ও তার দোকানের লাইসেন্স বাজেয়াপ্ত করা হতে পারে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন

https://www.four.suk.1wp.in/news-state-supreme-court-will-announce-rajeev-kumar-case-verdict-tomorrow/

```