Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের

মমতা সরকারও ফোন ট্যাপ করে, সরাসরি অভিযোগ কৈলাস বিজয়বর্গীয়র

দ্য ওয়াল ব্যুরো: ফোন ট্যাপ ও হোয়াটসঅ্যাপে আড়ি পাতা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের উপর দায় চাপিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েক ঘণ্টা পরেই তার জবাব দিলেন কেন্দ্রের তরফে পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা কৈলাস বি

মমতা সরকারও ফোন ট্যাপ করে, সরাসরি অভিযোগ কৈলাস বিজয়বর্গীয়র

শেষ আপডেট: 2 November 2019 13:54

দ্য ওয়াল ব্যুরো: ফোন ট্যাপ ও হোয়াটসঅ্যাপে আড়ি পাতা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের উপর দায় চাপিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েক ঘণ্টা পরেই তার জবাব দিলেন কেন্দ্রের তরফে পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। বললেন কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করার আগে মমতা সরকারের উচিত নিজের দিকে তাকিয়ে দেখা। মমতা সরকারও ফোন ট্যাপ করে। শনিবার ছটপুজোর অনুষ্ঠানে গিয়ে মমতা অভিযোগ করেছিলেন হোয়াটসঅ্যাপে আড়ি পাতা হয় বিজেপির নির্দেশে। তার জবাবে কৈলাস বলেন, "পশ্চিমবঙ্গে সন্ত্রাসের শাসন চলছে। পঞ্চায়েত ভোট ও তার পরবর্তীকালে বিজেপি কর্মীদের মৃত্যুর ঘটনা তার প্রমাণ। এই নৈরাজ্যের পরিস্থিতি তৈরি করে তিনি এখন অভিযোগ আনছেন কেন্দ্রীয় সরকার ফোন ট্যাপ করছে। তিনি নিজেই তো সাংবাদিক থেকে শুরু করে রাজনৈতিক নেতাদের ফোন ট্যাপ করান। এরজন্য এক পুলিশকর্তার নেতৃত্বে বিশেষ টিম তৈরি করা আছে তাঁর। তাই মমতার উচিত কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তোলার আগে নিজেকে দেখা।" এদিন তক্তাঘাটে ছটপুজোর অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের সামনে হোয়াটসঅ্যাপে আড়ি পাতা নিয়ে মমতা বলেন, “এটা খুবই চিন্তার বিষয়। আমার ফোন ট্যাপ করা হচ্ছে। আমি সেটা বুঝতেও পারছি। সব কিছুতেই নজরদারি চালানো হচ্ছে। এটা ঠিক নয়। সরকারি কাজকর্ম করতে ব্যাঘাত ঘটছে।”

আরও পড়ুন হোয়াটসঅ্যাপে আড়ি পাতা নিয়ে মোদী সরকারকে দুষলেন সনিয়া-মমতা

তারপরেই এই বিষয়ে মোদী সরকারের উপর তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “এটা ফ্যাক্ট যে ইজরায়েলের এনএসও সংস্থা ফোন ট্যাপ করার ওই সফটওয়্যার কেন্দ্রকে দিয়েছে। এর সঙ্গে দুটি রাজ্যের সরকারও যুক্ত আছে। আমি তাদের নাম বলব না। কিন্তু তারমধ্যে একটি রাজ্যে বিজেপি সরকার রয়েছে। এই ট্যাপ করার জন্য একটি বিশেষ গাড়ি ব্যবহার করা হচ্ছে। সেই গাড়ির মধ্যে ওই সফটওয়্যার রয়েছে। গাড়ি যেখানে যাচ্ছে সেখানকার ১০ কিলোমিটারের মধ্যে যে কারও ইচ্ছে ফোন ট্যাপ করা কিংবা হোয়াটসঅ্যাপ থেকে তথ্য নিয়ে নিচ্ছে।” শুধুমাত্র তাঁর নয়, রাজ্যের একাধিক মন্ত্রী, আমলা, আইএএস, আইপিএস অফিসার, সাংবাদিক এমনকি বিচারপতিদের ফোন বা হোয়াটসঅ্যাপেও আড়ি পাতা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ঘটনায় তিনি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি করেছেন। তিনি বলেন, “আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি এই ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করতে। যদি কোনওভাবেই এই সমস্যার সমাধান না হয় তাহলে আমরা আদালতে যাব। এই অবস্থা জরুরি অবস্থার থেকেও খারাপ। জরুরি অবস্থাতেও এসব হয়নি।” পড়ুন ‘দ্য ওয়াল’ পুজো ম্যাগাজিন ২০১৯ – এ প্রকাশিত গল্প

```