Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

মাধ্যমিক দিয়ে ফেরার পথে জামবনিতে লরির ধাক্কায় মৃত্যু পরীক্ষার্থীর

দ্য ওয়াল ব্যুরো: মাধ্যমিক পরীক্ষা দিয়ে নিজে বাইক চালিয়ে বাড়ি ফেরার পথে ঝাড়গ্রামে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর। জামবনি থানার লালবাঁধ গ্রাম পঞ্চায়েতের রাঙামেটিয়া গ্রামে বুধবার একটি ইট বোঝাই লরির সঙ্গে তার ধা

মাধ্যমিক দিয়ে ফেরার পথে জামবনিতে লরির ধাক্কায় মৃত্যু পরীক্ষার্থীর

শেষ আপডেট: 26 February 2020 16:25

দ্য ওয়াল ব্যুরো: মাধ্যমিক পরীক্ষা দিয়ে নিজে বাইক চালিয়ে বাড়ি ফেরার পথে ঝাড়গ্রামে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর। জামবনি থানার লালবাঁধ গ্রাম পঞ্চায়েতের রাঙামেটিয়া গ্রামে বুধবার একটি ইট বোঝাই লরির সঙ্গে তার ধাক্কা লাগে। মৃত ছাত্রের নাম বিবেকানন্দ মাহাত (১৬), তার বাড়ি লালবাঁধ গ্রাম পঞ্চায়েতের চাঁদুয়া গ্রামে। বিবেকানন্দ মাহাত লালবাঁধ গ্রামের বারুণশোল হাইস্কুলের ছাত্র ছিল। তার মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছিল গিধনি এলোকেশী হাইস্কুলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ছাত্রের বাড়ি থেকে তার পরীক্ষা কেন্দ্র দূরত্ব ছিল প্রায় ১৫ কিলোমিটার। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য তাই পাশের গ্রাম কোষফলিয়ার এক আত্মীয়ের বাড়ি থেকে বাইক নিয়ে একাই পরীক্ষা দিতে যেত বিবেকানন্দ। পরীক্ষা শেষ হলে নিজেই বাইক চালিয়ে বাড়িতে ফিরত। এদিন পরীক্ষার শেষে ফেরার পথে বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে রাঙামেটিয়া গ্রাম ও শান্তিশোল গ্রামের মধ্যে ফাঁকা কৃষি জমির কাছে ঝাড়খণ্ডের চাকুলিয়া থেকে আসা একটি ইট বোঝাই লরির সঙ্গে তার মুখমুখি ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিবেকানন্দের। খবর পেয়ে জামবনি থানার পুলিশ এসে লরিটিকে আটক করে। রাঙামেটিয়া গ্রামের গ্রামবাসীরা জানান, এই পথে চিল্কিগড় থেকে চাকুলিয়া মাত্র ১৮ কিলোমিটার অপর দিকে চিল্কিগড় থেকে পড়িহাটি হয়ে চাকুলিয়ার দূরত্ব ৩০ কিলোমিটার। পথ বাঁচাতে গ্রামের রাস্তা দিয়ে প্রায়ই ভারী যানবাহন দ্রুত গতিতে যাতায়ত করে। গ্রামবাসীদের অভিযোগ, চিল্কিগড় থেকে লালবাঁধ পর্যন্ত প্রধানমন্ত্রী সড়ক যোজনার যে রাস্তাটি রয়েছে তা খুবই সংকীর্ণ এবং রাস্তার দু’পাশে কোনও মাটি বা মোরামের ফাঁকা অংশ নেই যেখানে নেমে পড়া যায়। এদিনের দুর্ঘটনার জন্য দ্রুত গতিতে ভারী গাড়ি চলাচল ও রাস্তার পাশে জায়গা না থাকাকে দায়ী করেছেন গ্রামবাসীরা। মাধ্যমিক পরীক্ষার  ঝাড়গ্রাম জেলার আহ্বায়ক তপন পাত্র বলেন, “ঘটনাটি খুবই মর্মান্তিক ও দুঃখজনক। অভিভাবকদের সচেতন হওয়া উচিত। ১৮ বছরের নীচে কাউকে বাইক চালাতে দেওয়া উচিত নয়। বাইক চালালে হেলমেট পরে চালানো উচিত এবং লাইসেন্স থাকা আবশ্যিক।”

```