
শেষ আপডেট: 27 April 2020 07:47
“একদিন থেমে যাবে ঝড় স্তব্ধ হবে করনার মহাপ্রলয়, তারপরেও দাঁড়িয়ে থাকবে সচেতনতার বার্তা নিয়ে আমাদের বিদ্যালয়।”
করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশ জুড়ে লকডাউন রুখতে স্কুল ও কলেজ বন্ধ। তাই করোনা থেকে সচেতনতার বার্তা দিচ্ছে বিদ্যালয়ের দেওয়াল। তাই ঠিক এভাবেই বিদ্যালয়ের দেওয়ালের বিভিন্ন জায়গায় ছড়া ও ছন্দে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দেওয়া হয়েছে যাতে নিজেরা সচেতন থেকে সাধারণ মানুষ এই মহামারী থেকে রক্ষা পান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃন্ময় ভট্টাচার্যের তত্ত্বাবধানে এই বার্তা। তাঁর কথায়, “গত প্রায় তিন মাস ধরে বন্ধ স্কুল। তাই স্কুলের নিঃশব্দে কান্নার প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে স্কুলের দেওয়ালে অঙ্কনের মাধ্যমে। নিঃশব্দে কিছু বলার ভাষাই লিখে দেওয়া হয়েছে স্কুলের দেওয়ালে। আর এই সমস্যার সমাধান একদিন হবেই। আবার পৃথিবী আগের মত বাঁচবে। তাই স্কুলের দেওয়ালে লেখা হয়েছে।”