
শেষ আপডেট: 31 January 2019 03:11

যোগেশবাবুর প্রতি হঠাৎ দল কেন এত আগ্রহ দেখাচ্ছে তা বুঝতে পারছেন না তাঁর ঘনিষ্ঠ অনেকেই। তাঁর পরিবারের এক সদস্যের কথায়, “ডিসেম্বর মাস থেকে আজ পর্যন্ত দল নয়, পরিবারের লোকজনই তাঁর পাশে রয়েছে। মুখ্যমন্ত্রী মানবিক। তাই তিনি সমস্ত খরচ বহন করার আশ্বাস দেন। মুখ্যমন্ত্রী তৎপর হয়েছেন বলে চিকিৎসকেরা কিছুটা হলেও তাঁর প্রতি বিশেষ নজর দিচ্ছেন।”
ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রাক্তন বনমন্ত্রীকে দক্ষিণ ভারতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। চিকিৎসার জন্য প্রায় দেড় মাস সেখানে ছিলেন তিনি। তবে লিভার প্রতিস্থাপন ছাড়া অন্য রাস্তা খোলা নেই বলে সেখানকার চিকিৎসকরা জানিয়ে দেন। যোগেশবাবুর পরিবারের লোকজন হন্যে হয়ে আজও সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। লিভার প্রতিস্থাপনের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকেই একমাত্র ভরসা করে আছে গোটা পরিবার।
দক্ষিণ ভারতে চিকিৎসা চলাকালীন প্রচুর টাকা খরচ হয়ে যায় যোগেশবাবুর। সে কারণে তাঁকে জানুয়ারির তৃতীয় সপ্তাহে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়।
জলপাইগুড়ি জেলা সিপিএম-এর সম্পাদক মৃণাল রায়ের কথায়, “শুরু থেকে দল যোগেশবাবুর পাশে আছে। দল থাকবে। প্রাক্তন বিধায়ক বা মন্ত্রী অসুস্থ হলে রাজ্য সরকার চিকিৎসার খরচ বহন করবে বলে বাম আমলে আইন পাশ হয়।” তাঁর কথায়, “মুখ্যমন্ত্রী শুধু তাঁর দায়িত্ব পালন করেছেন।”
তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তী বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী যোগেশবাবুর পাশে আছেন। এ ব্যাপারে আমি আর কিছুই বলব না। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এই কামনাই করি।”
যদিও যোগেশবাবুর ছেলে ধ্রবজ্যোতির কথায়, “মুখ্যমন্ত্রী যে ভাবে বাবার চিকিৎসার ভার নেওয়ার আশ্বাস দিয়েছেন তাতে আমরা কৃতজ্ঞ। আমরা আশা করছি মুখ্যমন্ত্রীর সহযোগিতায় বাবাকে সুস্থ-স্বাভাবিক করে তোলা সম্ভব হবে।”
পর্যবেক্ষকদের অনেকেই বলেন, সৌজন্যের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারেকাছে কেউ আসতে পারেন না। গত বছর নবান্ন থেকে হঠাৎ চলে গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে। পাম অ্যাভিনিউয়ের বাড়িতে বুদ্ধবাবুর সঙ্গে দেখা করে বেরিয়ে সংবাদমাধ্যমকে দিদি জানিয়েছিলেন, “ওঁর সঙ্গে কথা বললাম। বৌদিকে (বুদ্ধবাবুর স্ত্রী মীরাদেবী) বলে এসেছি যখন দরকার হবে জানাবেন।” কয়েকমাস আগে সিপিএমের মুখপত্রের সম্পাদক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর মমতা নিজে ফোন করে চিকিৎসকদের থেকে খোঁজ খবর নিয়েছিলেন। যোগেশবাবুর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না।
আরও পড়ুন
https://www.four.suk.1wp.in/2019/01/news-state-cm-mamata-banerjee-will-leave-politics-if-it-can-be-proved-that-money-earned-from-her-painting-has-gone-in-to-her-account/