Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

কলকাতা থেকে ৩৩৩ কিলোমিটার দূরে উমফান, মহানগরে চূড়ান্ত সতর্কতা

দ্য ওয়াল ব্যুরো: ভয়ঙ্কর গতিতে এগিয়ে আসছে সুপার সাইক্লোন উমফান। প্রতি মুহূর্তে উপকূলের আরও কাছে এসে পড়ছে এই ঘূর্ণিঝড়। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে দিঘা উপকূল থেকে মাত্র ২২৫ কিলোমিটার দূরে রয়েছে এই ঘূর্ণিঝড়। কলকাতা থেকে উমফানের দ

কলকাতা থেকে ৩৩৩ কিলোমিটার দূরে উমফান, মহানগরে চূড়ান্ত সতর্কতা

শেষ আপডেট: 20 May 2020 04:01

দ্য ওয়াল ব্যুরো: ভয়ঙ্কর গতিতে এগিয়ে আসছে সুপার সাইক্লোন উমফান। প্রতি মুহূর্তে উপকূলের আরও কাছে এসে পড়ছে এই ঘূর্ণিঝড়। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে দিঘা উপকূল থেকে মাত্র ২২৫ কিলোমিটার দূরে রয়েছে এই ঘূর্ণিঝড়। কলকাতা থেকে উমফানের দূরত্ব ৩৩৩ কিলোমিটার। ইতিমধ্যেই মহানগরে শুরু হয়ে গিয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাব। মঙ্গলবার রাত থেকেই চলছে বৃষ্টি। মৌসম ভবন জানিয়েছে বুধবার সকাল ৭টা নাগাদ উমফানের অবস্থান ১৯ ডিগ্রি ৫৮ মিনিট উত্তর অক্ষাংশ ও ৮৭ ডিগ্রি ৬০ মিনিট পূর্ব দ্রাঘিমায়। ওড়িশার পারাদ্বীপ থেকে ঘূর্ণিঝড়ের দূরত্ব ১২৫ কিলোমিটার ও বাংলাদেশের খেপুপাড়া থেকে তা ৩৮০ কিলোমিটার দূরে রয়েছে।

আরও পড়ুন দিঘার আরও কাছে উমফান, মঙ্গলবার রাত থেকেই বাড়ছে বৃষ্টি, সতর্কতা উপকূল এলাকায়

এই মুহূর্তে উপকূল এলাকাগুলিতে ঝড়ের গতিবেগ বাড়ছে। ওড়িশার পারাদ্বীপ, পুরী, বালাসোর থেকে শুরু করে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ, দিঘাতে বাড়ছে ঝড়। সমুদ্র উত্তাল হয়ে উঠছে। যত সময় এগোবে এই ঝড়ের গতিবেগ তত বাড়বে বলেই জানিয়েছে মৌসম ভবন। ক্রমশ উত্তর-উত্তর পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে উমফান। বুধবার দুপুরের পর দিঘা ও হাতিয়া দ্বীপের মাঝে ল্যান্ডফল হওয়ার কথা এই ঘূর্ণিঝড়ের। সেই সময় অক্ষের গতিবেগ ১৭০ থেকে ১৮০ কিলোমিটার থাকবে বলে পূর্বাভাস। তারপর তা আরও উত্তর-পূর্ব দিক দিয়ে বাংলাদেশে চলে যাবে।

আরও পড়ুন সুপার সাইক্লোন উমফানের প্রতি মুহূর্তের লাইভ আপডেট

এই সাইক্লোনের প্রভাব পড়বে মহানগর কলকাতাতেও। ইতিমধ্যেই সবরকমের সতর্কতা নেওয়া হয়ে গিয়েছে। কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, সব পাম্পিং স্টেশনগুলিকে তৈরি রাখা হয়েছে। কোনও জায়গায় জল জমলে যাতে সঙ্গে সঙ্গে বের করে দেওয়া যায়। খুলে দেওয়া হয়েছে গঙ্গার সঙ্গে লকগেটগুলিও। নিচু এলাকার বাসিন্দাদের বিভিন্ন শেল্টারে নিয়ে যাওয়া হয়েছে। বিপর্যয় মোকাবিলা দল তৈরি আছে। সেই সঙ্গে বিদ্যুৎ দফতরের কর্মীদেরও ২৪ ঘণ্টা তৎপর থাকতে বলা হয়েছে। কোনও জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে সঙ্গে সঙ্গে যেন তা ঠিক করে দেওয়া যায়। ঝড়ের দাপটে গাছ পড়লে সঙ্গে সঙ্গে তা কেটে পরিষ্কার পরে দেওয়ার জন্য বিশেষ দলকেও তৈরি রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

```