ক্লাসরুমের সিলিং থেকে ঝুলছে গলায় ফাঁস লাগানো দেহ, গড়বেতায় শিক্ষকের মৃত্যুতে চাঞ্চল্য
দ্য ওয়াল ব্যুরো: ফাঁকা ক্লাসরুমের সিলিং থেকে ঝুলছে শিক্ষকের নিথর দেহ। গলায় চেপে বসে গেছে কাপড়ের ফাঁস। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে পিলে চমকে উঠেছিল স্কুলকর্মীদের। তড়িঘড়ি খবর যায় পুলিশে। দেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তে। প্রাথমিকভাবে পুলিশের
শেষ আপডেট: 24 February 2022 02:30
দ্য ওয়াল ব্যুরো: ফাঁকা ক্লাসরুমের সিলিং থেকে ঝুলছে শিক্ষকের নিথর দেহ। গলায় চেপে বসে গেছে কাপড়ের ফাঁস। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে পিলে চমকে উঠেছিল স্কুলকর্মীদের। তড়িঘড়ি খবর যায় পুলিশে। দেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই শিক্ষক। তবে অন্য সম্ভাবনা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় শিক্ষকের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার স্কুলেরই একটি ক্লাসরুম থেকে শিক্ষকের গলায় ফাঁস লাগানো দেহ উদ্ধার হয়। পুলিশ জানাচ্ছে, মৃত শিক্ষকের ডায়রি পড়ে দেখা হচ্ছে। তার থেকেই অনুমান প্রচণ্ড মানসিক অবসাদে ওই কাণ্ড ঘটিয়েছেন তিনি।
মৃত শিক্ষকের নাম নাসিমউদ্দিন খান। বাড়ি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়। গড়বেতার একটি স্কুলে ভূগোল পড়াতেন। স্কুলের সহশিক্ষকরা বলছেন, গত কয়েকদিন ধরে চুপচাপ থাকতেন শিক্ষক। খুব একটা কথা বলতেন না। মানসিকভাবেও বিধ্বস্ত লেগেছিল তাঁকে। কিন্তু এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেলবেন তার আভাসও পাননি কেউই।
মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে পুলিশ। মানসিক অবসাদ নাকি অন্য কারণ তা খতিয়ে দেখা হচ্ছে। শিক্ষক যেখানে থাকতেন সেই এলাকার লোকজনকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'