কয়লা পাচার কাণ্ডে শহরজুড়ে তল্লাশি শুরু, দুটি অফিসে হানা ইডি-র
দ্য ওয়াল ব্যুরো: কয়লা পাচার কাণ্ডে (Coal Scam) শহর জুড়ে তল্লাশি সুরু করল ইডি (ED)। পার্ক সার্কাস, মিডলটন স্ট্রিটে তল্লাশি অভিযান শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা। মিডলটন স্ট্রিটের শেঠিয়া হাউসে ঢুকে তল্লাশি শুরু করেছে ইডি। একটি ট্রাভেল কোম্
শেষ আপডেট: 4 September 2021 08:22
দ্য ওয়াল ব্যুরো: কয়লা পাচার কাণ্ডে (Coal Scam) শহর জুড়ে তল্লাশি সুরু করল ইডি (ED)। পার্ক সার্কাস, মিডলটন স্ট্রিটে তল্লাশি অভিযান শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা। মিডলটন স্ট্রিটের শেঠিয়া হাউসে ঢুকে তল্লাশি শুরু করেছে ইডি। একটি ট্রাভেল কোম্পানির অভিসেও ঢুকেছেন তদন্তকারীরা। সেখানে জেরা চলছে বলে জানা গেছে।
কয়লা কাণ্ডের জোরদার তদন্ত করছে সিবিআই। পাশাপাশি, তদন্ত জারি রেখেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। গতমাসে ইসিএলের কার্যালয়ে হানা দিয়েছিলেন ইডি-র আধিকারিকরা। কলকাতার গোলপার্ক ও চেতলার দু’জায়গাতেও চলেছিল তল্লাশি। আজ সকাল থেকে ফের শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু হয়েছে।
মল্লিক বাজার ও ডালহৌসির দুটি অফিসে এদিন হানা দিয়েছেন ইডি-র আধিকারিকরা। ওই দুই সংস্থার সঙ্গে কয়লা পাচারের যোগসূত্র আছে বলে দাবি তদন্তকারীদের। ইডি-র তিনটি দল ভাগ হয়ে শহরের নানা জায়গায় অভিযান চালাচ্ছেন। ওই দলে দিল্লি থেকে আসা আধিকারিকরাও আছেন বলে খবর। সংস্থার কর্মী থেকে ডিরেক্টর, সকলেই জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে।
কয়লা পাচার কাণ্ডে জ্ঞানবন্ত সিং-সহ রাজ্যের সাত আইপিএস অফিসারকে তলব করেছিল ইডি। তাঁরা ছিলেন সিআইডির ডিজি জ্ঞানবন্ত সিং, কোটেশ্বর রাও, পুরুলিয়ার পুলিশ সুপার সেলভা মুরুগান, মেদিনীপুর রেঞ্জের ডিআইডি শ্যাম সিং, রাজ্য পুলিশের ডিজি ও এডিজি রাজীব মিশ্র, সুকেশ জৈন, তথাগত বসু। জুলাই থেকে অগস্ট মাসের মধ্যে বিভিন্ন সময় তাঁদের দিল্লি ডেকে পাঠানো হয়েছিল।
সম্প্রতি, আর্থিক দুর্নীতি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরাকে তলব করেছে ইডি। কিন্তু কম সময়ের নোটিসে দিল্লি যেতে পারবেন না বলেই জানিয়ে দিয়েছেন রুজিরা। এর আগে কয়লা পাচার মামলায় অভিষেকের স্ত্রীকে কালীঘাটের বাড়িতে গিয়ে জেরা করেছিল সিবিআই। শুধু তাঁকে নয়। তাঁর বোন অর্থাৎ অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীর, তাঁর স্বামী ও শ্বশুরকে বাড়িতে গিয়ে এবং নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিলেন গোয়েন্দারা।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'